Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নতুন উদ্যোগ, বিবাহ বার্ষিকীতে দাস দম্পতি করলেন বৃক্ষরোপন ও মশারী বিতরণ

নতুন উদ্যোগ, বিবাহ বার্ষিকীতে দাস দম্পতি করলেন বৃক্ষরোপন ও মশারী বিতরণ

Online Desk জুন 10, 2025
gsd.png

অরূপ ঘোষ, ঝাড়গ্রাম: বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য কলহ বর্তমান সময়ে রোজকার ঘটনা। সেই সময়ে দাঁড়িয়ে অভিনব উদ্যোগ, সমাজসেবার বার্তা দিলেন গোপীবল্লভপুর -১ নং ব্লকের দাস দম্পতি। ২২ বছরের দাম্পত্য তাঁদের। বিবাহ বার্ষিকীতে সমাজের জন্য ভালো কিছু করার ইচ্ছা থেকে, প্রতি বছর তারা নিজের সাধ্য মত কিছু সামাজিক কাজকর্ম করেন। এই প্রসঙ্গে সনাতন দাস বলে, বিগত পাঁচ বছর ধরে নানা রকম সামাজিক কাজ করার উদ্যোগ নিয়েছি। এবছর এই গরমের মধ্যে গাছ লাগানো ও গ্রামীণ এলাকার মানুষদের পাশে থেকে মশারীর ব্যবস্থা করেছি।
সনাতন দাস ও তাঁর স্ত্রী কবিতা দাস তাঁদের ২১তম বিবাহ বার্ষিকীতে একধারে যেমন চারাগাছ রোপণ ও বিতরণ করেন, পাশাপাশি আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের মধ্যে মশারী বিতরণ করেন। বর্ষার মরশুমে গ্রামীণ এলাকায় মশা বাহিত রোগ ডেঙ্গু থেকে সাধারণ মানুষের নানা সমস্যার মুখে পড়তে হয়। সেই ভাবনা থেকে মানুষকে সচেতন করতে আদিবাসী এলাকায় বিতরণ করলেন মশারি। গোপীবল্লভপুর থানা এলাকার ধোবাডাহি গ্ৰামে ৮০ জন দুঃস্থ মানুষের হাতে দাস দম্পতি তুলে দেন মশারি। এই অভিনব উদ্যোগে অংশ নেন গোপীবল্লভপুরের কবি, সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ। কবি উৎপল তালধী বলেন, এটা ভালো উদ্যোগ আমরা সকলেই ওনাদের পাশে আছি।
শুধু বিতরণ নয়, পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বৃক্ষরোপনও করেন দাস দম্পতি। তাঁদের এই কাজের পাশে স্থানীয় বাসিন্দা অনুপ কর, অনিমেষ সিংহ, উৎপল তালধী, সুব্রত সিংহরা সহযোগিতা করেন এবং এই কাজের প্রশংসাও করেন তাঁরা।

Post Views: 159

Continue Reading

Previous: পোল্যান্ডে আক্রমণ করতে পারে রাশিয়া, আশঙ্কায় সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন ওয়ারশের
Next: ফের সাইবার প্রতারণার জাল ফাঁস, গ্রেপ্তার তিন যুবক

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.