Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পোল্যান্ডে আক্রমণ করতে পারে রাশিয়া, আশঙ্কায় সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন ওয়ারশের

পোল্যান্ডে আক্রমণ করতে পারে রাশিয়া, আশঙ্কায় সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন ওয়ারশের

Online Desk জুন 10, 2025
20250610_123319.jpg

ওঙ্কার ডেস্ক: ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলমান। এই আবহে এবার আশঙ্কা করা হচ্ছে ভ্লাদিমির পুতিনের বাহিনী আক্রমণ চালাতে পারে পোল্যান্ডে। ইতিমধ্যে রুশ হামলা ঠেকানোর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে পোল্যান্ড। সীমান্ত বরাবর যুদ্ধবিমান মোতায়েন শুরু করেছে দেশটি।

রাশিয়া ও পোল্যান্ড সীমান্ত ভাগ করে নিয়েছে, যার দৈর্ঘ্য প্রায় ২৩২ কিলোমিটার। সেই সীমান্তেরই বেশ কিছু জায়গায় যুদ্ধবিমান মোতায়েন করেছে পোল্যান্ড। কেন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে তার ব্যাখ্যা দিয়েছে সে দেশের সেনার অপারেশনাল কমান্ড। সমাজ মাধ্যমে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধক্ষেত্রের সীমা ছাড়িয়ে রুশ যুদ্ধবিমান এবং ড্রোনের গতিবিধি নজরে এসেছে। এই পরিস্থিতিতে পোল্যান্ড এবং সামরিক মিত্র বিমানগুলি আকাশসীমা সুরক্ষিত রাখার উদ্দেশ্যে কাজ শুরু করেছে।’

উল্লেখ্য, সামরিক পর্যবেক্ষকদের মত অনুযায়ী, গত সাড়ে তিন বছরের যুদ্ধে রাশিয়া ‘সবচেয়ে বড় ড্রোন হামলা’ চালিয়েছে শনিবার। ওই দিন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ড্রোন হানা চালায় পুতিনের বাহিনী। রাশিয়া সীমান্তে পোল্যান্ড এবং তার মিত্র দেশগুলির বিমান টহলদারি নতুন করে ইউরোপে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে পোল্যান্ডের এই দ্বন্দ্ব প্রথম নয়। এর আগে গত মাসে পোল্যান্ড এবং সুইডেনের মধ্যবর্তী সমুদ্রে রাশিয়ার একটি জাহাজের ‘সন্দেহজনক গতিবিধি’ নজরে এসেছিল পোল্যান্ডের। চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সক্ষম পুরুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছিলেন। মূলত রুশ হামলা ঠেকাতে তাঁর এই সিদ্ধান্ত।

Post Views: 187

Continue Reading

Previous: রাজ্যের মধ্যে সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছেন প্রিয়তোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পৌঁছালো তার বাড়িতে
Next: নতুন উদ্যোগ, বিবাহ বার্ষিকীতে দাস দম্পতি করলেন বৃক্ষরোপন ও মশারী বিতরণ

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.