Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • জি৭ সম্মেলনে কাটছাঁট করলেন ট্রাম্প, তেহরান থেকে সবাইকে সরে যাওয়ার পরামর্শ

জি৭ সম্মেলনে কাটছাঁট করলেন ট্রাম্প, তেহরান থেকে সবাইকে সরে যাওয়ার পরামর্শ

Online Desk জুন 17, 2025
trump.jpg

ওঙ্কার ডেস্ক: ইরান-ইজরায়েল সংঘাতের আবহে তেহরান থেকে সবাইকে সরে যেতে বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি৭ সম্মেলনের সফরসূচিতে কাটছাঁট করে তিনি তড়িঘড়ি মার্কিন মুলুকে ফিরছেন। তবে ইরান ইজরায়েলের সংঘাতের কারণে তিনি জি৭ সম্মেলন থেকে ফেরেননি বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের।

মার্কিন প্রেসিডেন্ট জি৭ সম্মেলন থেকে ফেরার কিছুক্ষণের মধ্যে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও দেশে ফেরেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তড়িঘড়ি পৌঁছচ্ছেন হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে। এই রুমে থাকতে বলা হয়েছে জাতীয় নিরাপত্তা দলের সদস্যদেরও। তবে কী জন্য তড়িঘড়ি ট্রাম্প জি৭ সম্মেলন ছাড়লেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

এদিন তিনি সমাজ মাধ্যমে লেখেন, ‘আমি যে চুক্তিতে ইরানকে সই করতে বলেছিলাম, তা ইরানের করে নেওয়া উচিত ছিল। লজ্জার ব্যাপার, মানুষের জীবন চলে যাচ্ছে! ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না। আমি বার বার বলেছি।’ তাঁর আরও সংযোজন, প্রত্যেকের অবিলম্বে তেহরান থেকে সরে যাওয়া উচিত! তবে কেন সরে যাওয়া উচিৎ তা খোলসা করেননি মার্কিন প্রেসিডেন্ট। অন্য দিকে জি৭ সম্মেলন থেকে ট্রাম্পের চলে যাওয়া নিয়ে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। ইরান ইজরায়েল সংঘাত মেটাতে ট্রাম্প সফরসূচিতে কাটছাঁট করেছেন বলে দাবি করেছিলেন মাক্রোঁ। এদিন সেই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন মাক্রোঁ ভুল বলেছেন। সমাজ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘আমি কেন ওয়াশিংটনে ফিরছি, সে বিষয়ে কোনও ধারণাই নেই মাক্রোঁর। এর সঙ্গে সংঘর্ষবিরতির কোনও সম্পর্ক নেই। বিষয়টি এর থেকেও অনেক বড়।’

Post Views: 233

Continue Reading

Previous: এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানে ফের বিভ্রাট, বাতিল উড়ান
Next: শুভেন্দু গড় এগরার খালিনা সমবায় নির্বাচনে জিতলো তৃনমূল

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.