Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে সরকারি সাহায্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে সরকারি সাহায্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের

Online Desk মে 6, 2025
20250408_090548.jpg

ওঙ্কার ডেস্ক: সরকারের বেঁধে দেওয়া শর্ত না মানলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে সহায়তা দেওয়া বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন। সোমবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের তরফে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, সরকারের দেওয়া শর্তাবলি মানতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয়কে গবেষণার জন্য সকল সরকারি সহায়তা বন্ধ করে দেওয়া হবে।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বারকে পাঠানো ওই চিঠিতে পড়ুয়াদের শিক্ষা ক্ষেত্রে এবং বেতনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না। উল্লেখ্য, প্যালেস্টাইনের উপর ইজরায়েলের আক্রমণের বিরুদ্ধ সরব হয়েছিল হার্ভার্ড-সহ একাধিক মার্কিন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কিন্তু বিষয়টিকে ভালো চোখে নেয়নি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন প্রশাসনের দাবি, বিশ্ববিদ্যালয়গুলিতে ইহুদি বিদ্বেষ বাড়ছে। আর তা বন্ধ করার জন্য সরকারের তরফে একগুচ্ছ শর্ত দেওয়া হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা খর্ব হবে এমন যুক্তিতে সেই শর্ত মানতে অস্বীকার করে হার্ভার্ড কর্তৃপক্ষ। হার্ভার্ডের প্রেসিডেন্টের তরফে জানানো হয়েছিল, ‘বিশ্ববিদ্যালয় নিজের স্বাধীনতাকে বিসর্জন দেবে না বা নিজের সাংবিধানিক অধিকারকেও বর্জন করবে না।’

প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর কোপ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হার্ভার্ডকে ২২০ কোটি ডলারের আর্থিক সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা দফতর। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি চুক্তিও স্থগিত রাখা হয়। যার পরিমাণ ৬ কোটি ডলার।

Post Views: 88

Continue Reading

Previous: ঠিক হয়ে গিয়েছে সিনামার বিষয়বস্তু, পরিচালক সুধীর মিশ্রর হাত ধরে বাংলায় ছবি
Next: ‘দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে’ সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী মৈত্র, শুভেচ্ছা জানালেন দেব

সম্পর্কিত গল্প

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.