Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পের চেয়ারে বসতে প্রস্তুত জেডি ভ্যান্স, কী এমন ঘটল?

ট্রাম্পের চেয়ারে বসতে প্রস্তুত জেডি ভ্যান্স, কী এমন ঘটল?

Online Desk আগস্ট 29, 2025
jd-vance.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রেসিডেন্টের চেয়ারে বসতে প্রস্তুত বলে জানালেন। বৃহস্পতিবার এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এ কথা বলেন ভ্যান্স। কিন্তু কী এমন ঘটল যে তিনি ডোনাল্ড ট্রাম্পের জায়গায় অভিষিক্ত হতে চান?

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এই বিষয়ে ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্যের কোনও সমস্যা নেই। তিনি পূর্ণ মেয়াদ কাজ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের জন্য তিনি দারুণ কাজ করবেন।’ তার পরেই ভাইস প্রেসিডেন্টের সংযোজন, ‘তবে ঈশ্বর না করুন যদি কোনও দুর্ঘটনা ঘটে, তাহলে আমি তার জন্য প্রস্তুত।’ তিনি আরও বলেন তিনি গত ২০০ দিন ধরে যে অভিজ্ঞতা লাভ করেছেন তা বিশেষ প্রশিক্ষণ তাঁর কাছে।

উল্লেখ্য, কিছু দিন আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে সাক্ষাত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তাঁর হাতে একটি কালশিটে দাগ লক্ষ্য করা গিয়েছিল। অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে। যদিও হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছিল, এটি গুরুতর কোনও বিষয় নয়। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছিলেন, বহু মানুষের সঙ্গে করমর্দন করতে হয় মার্কিন প্রেসিডেন্টকে। ঘন ঘন ও শক্ত করে করমর্দন করার ফলে এবং অ্যাসপিরিন গ্রহণের ফলে এটি হয়েছে। হোয়াইট হাউসের চিকিৎসক শন বারবাবেলা ট্রাম্পের স্বাস্থ্য প্রসঙ্গে জানিয়েছেন, প্রেসিডেন্টের ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ রয়েছে। ৭০ বছর বয়সের পর যা অনেকের মধ্যে দেখা যায় বলে মত চিকিৎসকদের।

Post Views: 113

Continue Reading

Previous: জাপান সফরে মোদী, সপ্তাহান্তে চিনে যাবেন প্রধানমন্ত্রী
Next: দে-শু জুটিতে ফাটল! ‘ধূমকেতু’র প্রচারের জন্যই ডাক শুভশ্রীকে? দেবের মন্তব্যে পাল্টা কি বললেন লেডি সুপারস্টার?

সম্পর্কিত গল্প

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.