Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্প দূরে ঠেলছে, কিন্তু নয়াদিল্লিকে কাছে টানছে রাশিয়া, তেলে আরও ছাড় দিল মস্কো

ট্রাম্প দূরে ঠেলছে, কিন্তু নয়াদিল্লিকে কাছে টানছে রাশিয়া, তেলে আরও ছাড় দিল মস্কো

Online Desk আগস্ট 22, 2025
modi-putin.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে নয়াদিল্লির পণ্যে আরও ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন। এই আবহে ভারতকে তেল বিক্রিতে দামে আরও ছাড় দিচ্ছে মস্কো। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মস্কোর এই সিদ্ধান্তে ভারত ও রাশিয়ার সম্পর্ক আরও মসৃণ হতে চলেছে। আর এর ফলে চাপ বাড়তে চলেছে ওয়াশিংটনের উপর।

২০ আগস্ট ভারতের সঙ্গে খনিজ তেলের বাণিজ্য নিয়ে বড় ঘোষ্ণা করেন ভারতে নিযুক্ত রুশ উপ-বাণিজ্য প্রতিনিধি এভজেনি গ্রিভা। বুধবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের কাছ থেকে খনিজ তেল কেনার ক্ষেত্রে শর্তসাপেক্ষে পাঁচ শতাংশ অতিরিক্ত ছাড় পাবে ভারত।’ তবে দুই দেশই বাণিজ্যিক গোপনীয়তা বজায় রাখছ এ বিষয়ে। গ্রিভা আরও বলেন, ‘ভূরাজনৈতিক জটিলতা সত্ত্বেও ভারত আমাদের কাছ থেকে আগের মতো খনিজ তেল আমদানি করবে। তাই অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

রুশ ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুশকিন নয়াদিল্লি-মস্কোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বলেন, ‘ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে রাশিয়ার পূর্ণ আস্থা রয়েছে। বাইরের চাপ সত্ত্বেও ভারত সরকার মস্কোর কাছ থেকে জ্বালানি সংগ্রহ বজায় রাখবে বলে আমাদের বিশ্বাস।’ উল্লেখ্য, ভারতের পণ্যে শুল্ক বাড়ানোর পিছনে কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল, নয়াদিল্লি যেহেতু রাশিয়ার কাছ থেকে তেল কিনছে তাই মস্কোর অর্থনীতি চাঙ্গা থাকছে। আর এর জেরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারছে মস্কো। কিন্তু ট্রাম্পের সেই লালচক্ষুতে ভয় না পেয়ে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় চাপে পড়বে ট্রাম্প প্রশাসন, তা বলার অপেক্ষা রাখে না।

Post Views: 213

Continue Reading

Previous: ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেয়ো না’, রক্তবীজের নুতন আইটেম গানে নুসরত
Next: নির্বাচন কমিশনের অর্ধেক নির্দেশ মেনেছে রাজ্য সরকার; বাংলাও কেন্দ্রীয় আইনের বাইরে নয়, কটাক্ষ বিজেপির

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.