Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেয়ো না’, রক্তবীজের নুতন আইটেম গানে নুসরত

‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেয়ো না’, রক্তবীজের নুতন আইটেম গানে নুসরত

Online Desk আগস্ট 22, 2025
images-4-1.jpeg

ওঙ্কার ডেস্ক: ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেয়ো না’ এই গানেই রক্তবীজ ২-এর পর্দায় নতুন লুকে আসছেন নুসরত জাহান! শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়-এর বিগ বাজেট ছবি রক্তবীজ ২-তে যে নুসরতকে দেখা যাবে তাই নিয়ে গুঞ্জন চলছিল। এবার আইটেম সং প্রকাশ্যে আসতেই বহু প্রতীক্ষিত সাহসী অবতারে ধরা দিলেন অভিনেত্রী।
গাঢ় সবুজ স্বল্প বাসেই ভক্তদের মনে কৌতূহল জাগাতে প্রস্তুত নুসরত। বিস্ফোরকের ড্রাম থেকে বেরোনোর পর তিনি যেন আক্ষরিক অর্থেই বারুদ! জড়তাহীন নাচের সঙ্গে মানানসই লিরিক্স। জানা গিয়েছে, গানটির কথা লিখেছেন জিনিয়া সেন। সুর দিয়েছেন শিলাজিৎ মজুমদার। আর নুসরতের কণ্ঠে প্লে ব্যাক করেছেন শ্রেষ্ঠা দাস। তবে গানটি যে নিছক বিনোদনের জন্য নয়, ছবিতে তার বিশেষ গুরুত্ব রয়েছে সে বিষয়টিও স্পষ্ট। গানের মাঝখানেই অ্যাকশন অবতারে ধরা দেন মিমি। শেষ পর্যন্ত গানটি মূল কাহিনির সঙ্গে কতটা খাপ খায় এখন দেখার সেটাই।
প্রসঙ্গত, গত ১৪ অগাস্ট মুক্তি পায় বহু প্রতীক্ষিত বাংলা ছবি ‘রক্তবীজ-২’-এর প্রথম ঝলক। হআর মাত্র কয়েক দিন, ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ ২’। তার আগেই মুক্তি পেল এই নতুন গানের ঝলক।
২০২৩ সালে সত্য ঘটনায় ছায়ায় রচিত হয় রক্তবীজ। মুখ্য চরিত্রে ভিক্টরের সঙ্গে দেখা যায় আবীর চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে। এবারও তার কোনও অন্যথা হবে না। নয়া সংযোজন অঙ্কুশ হাজরা এবং কৌশানী মুখোপাধ্যায়। ট্রেলারে অঙ্কুশকে দেখা যায় শীতল খলনায়কের বেশে। যাঁর একটাই মূল মন্ত্র, “মানুষের থেকে মকসদ বড়!” এখন দেখা যাক আসল ছবি কতটা মানুষের মন জিতে নিতে পারে।

Continue Reading

Previous: মোদীর উদ্বোধনের পর কবে থেকে নয়া মেট্রো পরিষেবা পাবে শহরবাসী
Next: ট্রাম্প দূরে ঠেলছে, কিন্তু নয়াদিল্লিকে কাছে টানছে রাশিয়া, তেলে আরও ছাড় দিল মস্কো

সম্পর্কিত গল্প

New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-30.webp

নবমীর রাতে ট্রাফিক আইন ভাঙার হিড়িক, শহর জুড়ে ৭৮২ মামলা

Online Desk অক্টোবর 22, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.