Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মোদীর উদ্বোধনের পর কবে থেকে নয়া মেট্রো পরিষেবা পাবে শহরবাসী

মোদীর উদ্বোধনের পর কবে থেকে নয়া মেট্রো পরিষেবা পাবে শহরবাসী

Online Desk আগস্ট 22, 2025
kolkata-merto.png

ওঙ্কার ডেস্ক: শুক্রবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন। এর মধ্যে প্রথম দিন থেকেই যাত্রীরা উপকৃত হবেন গ্রিন লাইনের হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ রুটে। মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকেই এই রুটে চলাচল শুরু হবে। তবে পূর্ণ পরিষেবা পাওয়া যাবে শনিবার সকাল থেকে। ওই দিন থেকে সকাল সাড়ে ৬টা থেকে রাত ১০টা ১৯ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। কলকাতার দুই প্রান্তকে দ্রুত সময়ে যুক্ত করার পাশাপাশি অফিসযাত্রী থেকে ছাত্রছাত্রী, সকলের জন্যই এই নতুন রুটকে একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
যদিও কবি সুভাষ থেকে বেলেঘাটা এবং নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর রুটে যাত্রীদের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অরেঞ্জ লাইনের কবি সুভাষ–বেলেঘাটা রুটে পরিষেবা শুরু হবে চলতি মাসের ২৫ তারিখ থেকে। অর্থাৎ সোমবার থেকে ওই পথে মেট্রো চালু হবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৮টা ২৮ মিনিট পর্যন্ত। একই দিনে শুরু হবে ইয়েলো লাইনের নোয়াপাড়া–জয়হিন্দ বিমানবন্দর রুটও। এই রুটে সকাল ৭টা ৫৮ মিনিট থেকে রাত ৮টা ১০ মিনিট পর্যন্ত মেট্রো চলবে।
মেট্রো সূত্রের খবর, ইস্ট–ওয়েস্ট মেট্রোতে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রতিদিন ১৮৬টি পরিষেবা চালানো হবে। উল্লেখযোগ্যভাবে, এই রুটে রবিবারও মেট্রো পরিষেবা পাওয়া যাবে। অন্য দিকে, নোয়াপাড়া থেকে বিমানবন্দর পথে চালু হবে প্রতিদিন ১২০টি মেট্রো পরিষেবা। কবি সুভাষ থেকে বেলেঘাটা রুটে দৈনিক মেট্রোর সংখ্যা থাকবে ৬০। মেট্রো কর্তৃপক্ষের দাবি, বেলেঘাটা রুট চালু হলে বাইপাস সংলগ্ন বহু বড় হাসপাতালের সঙ্গে সংযোগ অনেক সহজ হয়ে যাবে। রোগী থেকে চিকিৎসক সকলের যাতায়াতের ক্ষেত্রে এটি বড় সুবিধা এনে দেবে।
উত্তর–দক্ষিণ মেট্রোর কবি সুভাষ স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধ থাকায় কিছু সমস্যা থেকেই যাচ্ছে। বিশেষত রুবি থেকে নিউ গড়িয়া পর্যন্ত প্রতিদিনের যাত্রীসংখ্যা উল্লেখযোগ্য হারে নেমে এসেছে। মেট্রোর হিসাবে, এই পথে দৈনিক যাত্রীর সংখ্যা এখন প্রায় দেড় হাজারে এসে ঠেকেছে। তা সত্ত্বেও, নতুন তিনটি রুটের উদ্বোধনের ফলে শহরের মেট্রো নেটওয়ার্ক আরও বিস্তৃত হবে বলেই মনে করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের কাছে সময় সাশ্রয় এবং সহজ যোগাযোগই হবে এদিনের সবচেয়ে বড় প্রাপ্তি।

Post Views: 167

Continue Reading

Previous: তামিলনাডুতে কাজে গিয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, কী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন !
Next: ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেয়ো না’, রক্তবীজের নুতন আইটেম গানে নুসরত

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.