Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ করে দিলেন ট্রাম্প

জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ করে দিলেন ট্রাম্প

Online Desk মার্চ 4, 2025
trump-zelensky.jpg

ওঙ্কার ডেস্ক: ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া বন্ধের কথা জানিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বাকবিতণ্ডার জেরে এই সিদ্ধান্ত বলে মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের বৈঠকের সময় উত্তপ্ত বাক্য বিনিময় হয়। যার ফলে মাঝ পথে ভেস্তে যায় বৈঠক। জেলেনস্কি এবং তাঁর প্রতিনিধি দলকে হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যেতে বলা হয় ট্রাম্প প্রশাসনের তরফে। সেদিন মধ্যাহ্নভোজ না সেরে বেরিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট। সেই ঘটনার আঁচ পড়ল এবার ইউক্রেনের সামরিক সাহায্যে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত ইউক্রেনকে আর সামরিক সাহায্য দেওয়া দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র। সংবাদ সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
হোয়াইট হাউসের এক আধিকারিক সংবাদ সংস্থাকে বলেন, ‘শান্তি ফেরানোর লক্ষ্যে স্থির রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমাদের বন্ধুরাও সেই একই লক্ষ্যে স্থির থাকুক, আমরা সেটাই চাই। তাই আপাতত ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ রাখা হচ্ছে।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ করে দিয়ে জেলেনস্কির উপর চাপ তৈরি করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেন যাতে শান্তিচুক্তিতে রাজি হয়, সেজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্টের মসনদে বসার পর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে তিনি ইউক্রেনকে সমঝোতার বার্তা দিয়েছিলেন। যার ফলে ইউক্রেন অসন্তুষ্ট হয় ট্রাম্পের প্রতি।

ভিডিও দেখুন-

Post Views: 107

Continue Reading

Previous: চিকিৎসা পরিষেবায় নয়া দিগন্ত, শেষ হল শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের তিন দিনের স্বাস্থ্য সম্মেলন
Next: একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পথচলা শুরু নাহিদদের

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.