Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস, মোতায়েন ২০০০ সেনা

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস, মোতায়েন ২০০০ সেনা

Online Desk জুন 8, 2025
20250608_130340.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় বার শপথ নেওয়ার পর অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মুলুকে থাকা অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে পদক্ষেপ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ধরপাকড়ও শুরু হয়েছে। আর এই আবহে এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল লস অ্যাঞ্জেলেস। মূলত অভিবাসন নীতির বিরোধিতা করে এই বিক্ষোভ। প্রতিবাদ সামাল দিতে মোতায়েন করা হয়েছে ২০০০ সেনাও।

বিক্ষোভকারীদের দাবি, ট্রাম্প প্রশাসন বাড়াবাড়ি রকমের বলপ্রয়োগ করছে। অভিবাসীরা প্রশাসনের কর্মকাণ্ডে সন্ত্রস্ত। ইতিমধ্যে লস অ্যাঞ্জেলেস-সহ একাধিক জায়গায় মার্কিন অভিবাসন এবং শুল্ক দফতরের আধিকারিকেরা হানা দিয়ে ১১৮ জনকে গ্রেফতার করেছে। এই ধরপাকড়ের বিরোধিতা করে পথে নেমেছেন মানুষ। অন্য দিকে, ক্যালিফর্নিয়ার গভর্নরের ভূমিকার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানকার প্রশাসনের উপর আস্থা রাখতে না-পেরে সেনা মোতায়েনের নির্দেশে স্বাক্ষর করেছেন তিনি।

এদিকে ক্যালিফর্নিয়ার প্রশাসন ট্রাম্পের এই বাড়াবাড়িতে ক্ষুব্ধ। গভর্নর গেভিন নিউসম সমাজ মাধ্যমে লিখেছেন, ‘ক্যালিফর্নিয়ার ন্যাশনাল গার্ডদের সরিয়ে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ফেডেরাল সরকার। এই সিদ্ধান্ত উস্কানিমূলক। এর ফলে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে। লস অ্যাঞ্জেলেস প্রশাসন আইনশৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ সক্ষম। এটা ভুল পদক্ষেপ।’

Post Views: 293

Continue Reading

Previous: ‘রঘু ডাকাত’এর শুটিং সেরেই বিদায় জানালেন দেব, নিজেই জানালেন সেই কথা
Next: হিন্দি ওয়েব সিরিজে ঋতুপর্ণা সেনগুপ্ত…… কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.