Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘রঘু ডাকাত’এর শুটিং সেরেই বিদায় জানালেন দেব, নিজেই জানালেন সেই কথা

‘রঘু ডাকাত’এর শুটিং সেরেই বিদায় জানালেন দেব, নিজেই জানালেন সেই কথা

Online Desk জুন 8, 2025
zsgd.png

ওঙ্কার ডেস্ক: দুর্গাপুজোয় আসছে দেবের ‘রঘু ডাকাত’। তার শুটিংয়ে এত দিন ব্যস্ত ছিলেন অভিনেতা। চেহারায় পরিবর্তনের সঙ্গে-সঙ্গে দাড়ি রাখতে হয়েছিল তাঁকে। এর মধ্যে দেবকে যতগুলো ইভেন্টে যেতে দেখা গিয়েছে, সেখানে পৌঁছেছিলেন এক মুখ দাড়ি নিয়েই। কিন্তু সম্প্রতি বিদেশ থেকে নায়ক ফিরেছেন ছবির শুটিং শেষ করে। সমাজ মাধ্যমে নিজের একটা ছবি পোস্ট করেছেন দেব। তারপর বলেছেন, এবার দাড়িকে বিদায় জানানোর পালা।
সুপারস্টারের অনুরাগীরা তাঁর এই ছবি দেখে উচ্ছ্বসিত। একজন লিখেছেন, ”আর মাত্র তিন মাসের অপেক্ষা। আপনার ‘রঘু ডাকাত’ দেখার জন্য অপেক্ষায় রয়েছি।” দেব যে লুক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে, সেটা এতই পছন্দ হয়েছে অনুরাগীদের যে মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে এই লুক।
প্রসঙ্গত এবার দুর্গাপুজোয় ছবির লড়াই বেশ বড়। দেব অভিনীত ‘রঘু ডাকাত’ মুক্তি পাবে। সঙ্গে আছে নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ টু’। প্রসেনজিত চট্টোপাধ্যায় আর শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ‘দেবী চৌধুরাণী’ মুক্তি পাবে, সেই ঘোষণা হয়ে গিয়েছে আগেই। এর সঙ্গে আসতে পারে অনীক দত্ত পরিচালিত নতুন ছবি। তবে যে ছবিই আসুক, ‘রঘু ডাকাত’ যে প্রচুর শো পাবে, তা নিয়ে সংশয় নেই।
এই বছর ‘রঘু ডাকাত’-এর আগে আসছে দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘ধূমকেতু’। দশ বছরের পুরোনো এই ছবি মুক্তি পাবে ১৪ অগস্ট। আশা করাই যায় দেব শুভশ্রীর ভক্তরা সেই ছবি দেখতে ভিড় করবেন। তাই বছরের প্রথম ভাগে দেবের কোনও ছবি না থাকলেও, বছরের দ্বিতীয় ভাগে যে বক্স অফিস শাসন করতে পারেন তিনি, তা আঁচ করা যায়।

Post Views: 284

Continue Reading

Previous: শুরু হয়ে গেল ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির প্রস্তুতি, সমাজ মাধ্যমে ছবি ভাগ করে নিলেন প্রযোজক
Next: ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস, মোতায়েন ২০০০ সেনা

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.