Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইস্পাত আর অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করল ট্রাম্প প্রশাসন

ইস্পাত আর অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করল ট্রাম্প প্রশাসন

Online Desk মে 31, 2025
20250403_150636.jpg

ওঙ্কার ডেস্ক: ইস্পাত আর অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক বাড়ালেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত দিন এই পণ্যগুলিতে ২৫ শতাংশ হারে শুল্ক নেওয়া হত, কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন ধাতবপণ্য দুটির আমদানি শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে। আগামী বুধবার থেকে এই ঘোষণা কার্যকর করা হবে।

পেনসিলভানিয়ার পিটসবার্গে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, স্থানীয় ইস্পাতশিল্পের জন্য এই উদ্যোগ সহায়ক হবে। জাতীয় সরবরাহ বাড়াতেও এই উদ্যোগ সহায়তা করবে। পাশাপাশি এক্ষেত্রে চিনের উপর যে নির্ভরতা রয়েছে তা কমানো সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইউএস ইস্পাত ও জাপানের নিপ্পন স্টিলের মধ্যে একটি অংশীদারত্বের মাধ্যমে পিটসবার্গে ইস্পাত উৎপাদনে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। পিটসবার্গে এদিন তিনি বলেন, ‘ইস্পাত শিল্পে কোনো ছাঁটাই হবে না। আউটসোর্সিংও করা হবে না। যুক্তরাষ্ট্রের ইস্পাতশিল্পের কর্মীরা প্রত্যেকে শিগগিরই ৫ হাজার ডলার বোনাস পাবেন।’

উল্লেখ্য, গত ২ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। যে ঘটনাকে বহু দেশ বাণিজ্য যুদ্ধ হিসেবে দেখেছে। তার সপ্তাহখানেক পর চিন ছাড়া বাকি দেশগুলোর ওপর শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই আবহে সম্প্রতি, মার্কিন আদালত বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ট্রাম্পের আরোপ করা শুল্ক স্থগিত করেছে। বুধবার নিউইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য আদালত এক নির্দেশে এই সিদ্ধান্তের কথা জানায়। ট্রাম্প নিজের ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন বলে জানায় আদালত।

Post Views: 316

Continue Reading

Previous: আবারও দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কি বলছেন আবহাওয়াবিদরা ?
Next: ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭১০, সবচেয়ে বেশি সংক্রমণ কেরলে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.