Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘করের পাল্টা কর’! শুল্ক নীতি নিয়ে মোদীকে হুঁশিয়ারি ট্রাম্পের

‘করের পাল্টা কর’! শুল্ক নীতি নিয়ে মোদীকে হুঁশিয়ারি ট্রাম্পের

Online Desk ডিসেম্বর 18, 2024
trump-modi.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: ভারতের শুল্ক নীতি নিয়ে এবার ‘বন্ধু’ মোদী সরকারকে হুঁশিয়ারি দিলেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতকে হুঁশিয়ারি দিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কর নিলে কর দিতেও হবে’। সম্প্রতি, আমেরিকার বেশ কয়েকটি পণ্যর উপর আমদানি শুল্ক বাড়িয়েছে নয়াদিল্লি৷ এবার তা নিয়েই ভারতের বিরুদ্ধে সরব হন ট্রাম্প৷

সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বিষয়টি পারস্পরিক৷ ওরা আমাদের উপর শুল্কের পরিমাণ বাড়ালে, আমরাও তা-ই করব৷ ওরা যতটা শুল্ক বাড়াবে, আমাদের দিক থেকেও এই বৃদ্ধির হার একই রকম রাখা হবে৷ প্রায় সব বিষয়েই ওরা আমাদের উপর শুল্ক চাপাচ্ছে৷ কিন্তু, মার্কিন প্রশাসনের তরফে এমনটা কখনওই করা হয়নি৷’

তাঁর আরও সংযোজন, ‘পারস্পরিক শব্দটির গুরুত্ব অপরিসীম৷ যদি কেউ আমাদের উপর ১০০ শতাংশ শুল্ক চাপিয়ে দেয়, বদলে আমরা কিছুই করব না? ভারত ও ব্রাজিল শুল্কের পরিমাণ অনেকগুণ বাড়িয়ে দিয়েছে৷ তবে আমেরিকার উপর এর কোনও প্রভাব পড়বে না৷ বরং, পাল্টা জবাবে আমরাও সেই একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি৷’

আমেরিকার অভিবাসন নীতি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন ট্রাম্প। মূলত ভোটের প্রচার থেকে একাধিকবার এই বিষয়ে মন্তব্য করেছিলেন তিনি। মসনদে বসলে কড়া অভিবাসন নীতি প্রণয়ন করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফেরত পাঠানোর পক্ষেও সওয়াল করেছিলেন। ট্রাম্প এই প্রতিশ্রুতি পূরণ করলে ১৮ হাজার ভারতীয় সমস্যার মুখে পড়বেন।

Post Views: 66

Continue Reading

Previous: জ্যোতিরাদিত্য-গড়করীকে শোকজ নোটিশ ধরাবে মোদি- শাহ ?
Next: যৌথ বাহিনীর গুলিতে কাশ্মীরে নিহত পাঁচ জঙ্গি

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.