ওঙ্কার ডেস্ক: ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প সরকার, আবার তার উপর আছে অতিরিক্ত জরিমানাও। আর এই আবহে মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের কথা টেনে এনে কটাক্ষ করছে কংগ্রেস। কংগ্রেস তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখে, “ভারতের উপর আমেরিকা ২৫% টারিফ চাপিয়েছে, তার উপর জরিমানাও আছে। ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের মাসুল দেশের অর্থনীতিকে চোকাতে হচ্ছে”।
কংগ্রেসের কথায় আমেরিকায় নির্বাচনের আগে ট্রাম্পেকে সরসরি সমর্থন করেছিলেন মোদি। একে অপরকে আলিঙ্গন করে নিজেদের দোস্তির প্রমান গোটা বিশ্ববাসীকে দিয়েছিলেন।আর এখন সেই ট্রাম্পই দেশের উপর অতিরিক্ত শুল্ক চাপাছেন। এতে শুধুমাত্র ক্ষতি হচ্ছে দেশের অর্থনীতির।
জাতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি রানদীপ সিং সুরজেওালা এপ্রসঙ্গে বলেছেন, মোদিনোমিক্স পুরোপুরি ভাবে ব্যার্থ হয়েছে। ‘নমস্তে ট্রাম্প’, ‘আবকি বার ট্রাম্প সরকার’ এর মত কর্মসূচি মোদি সরকারের কূটনৈতিক পদক্ষেপের এক চরম হারে পরিনত হয়েছে”। তিনি অতীতের বানিজ্য নীতির কথা টেনে এনে বলেন, “বিগত বছরে আমেরিকার সঙ্গে ভারতের বানিজ্য করেছিল ১১.৫ লক্ষ কোটি টাকার, যার মধ্যে রফতানি করেছিল ৭.৫ লক্ষ কোটি টাকার”।
এদিন সংবাদ মাধ্যমে রনদীপ জানান, “মোদির এই বন্ধুত্বের জন্য সব থেকে ক্ষতিগ্রস্ত হবে ভারতের সাধারন জনগন। ব্যাপক ক্ষতির মুখে পরবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বৈদুতিক প্রস্তুতকারক সংস্থা, ওষুধ প্রস্তুতকারক সংস্থা, অটোমোবাইল এবং আরও অনেক শিল্প”। তিনি মোদি সরকারকে উপদেশ দিয়ে বলেন, “সরকারের উচিত এখন দেশের স্বার্থে ভাবা। দেশের অভ্যন্তরে কর্মসুচী বারতে হবে দেশকে”। দেশের শক্তি সংস্থাগুলির উপর বিশেষ নজর দিতে বলেছেন তিনি।
