Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ট্রাম্পের সঙ্গে দোস্তির খেসারত দিচ্ছে ভারতের অর্থনীতি; সমাজমাধ্যমে কটাক্ষ কংগ্রেসের

ট্রাম্পের সঙ্গে দোস্তির খেসারত দিচ্ছে ভারতের অর্থনীতি; সমাজমাধ্যমে কটাক্ষ কংগ্রেসের

Online Desk জুলাই 31, 2025
randeep.png

ওঙ্কার ডেস্ক: ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প সরকার, আবার তার উপর আছে অতিরিক্ত জরিমানাও। আর এই আবহে মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের কথা টেনে এনে কটাক্ষ করছে কংগ্রেস। কংগ্রেস তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখে, “ভারতের উপর আমেরিকা ২৫% টারিফ চাপিয়েছে, তার উপর জরিমানাও আছে। ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের মাসুল দেশের অর্থনীতিকে চোকাতে হচ্ছে”।
কংগ্রেসের কথায় আমেরিকায় নির্বাচনের আগে ট্রাম্পেকে সরসরি সমর্থন করেছিলেন মোদি। একে অপরকে আলিঙ্গন করে নিজেদের দোস্তির প্রমান গোটা বিশ্ববাসীকে দিয়েছিলেন।আর এখন সেই ট্রাম্পই দেশের উপর অতিরিক্ত শুল্ক চাপাছেন। এতে শুধুমাত্র ক্ষতি হচ্ছে দেশের অর্থনীতির।
জাতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি রানদীপ সিং সুরজেওালা এপ্রসঙ্গে বলেছেন, মোদিনোমিক্স পুরোপুরি ভাবে ব্যার্থ হয়েছে। ‘নমস্তে ট্রাম্প’, ‘আবকি বার ট্রাম্প সরকার’ এর মত কর্মসূচি মোদি সরকারের কূটনৈতিক পদক্ষেপের এক চরম হারে পরিনত হয়েছে”। তিনি অতীতের বানিজ্য নীতির কথা টেনে এনে বলেন, “বিগত বছরে আমেরিকার সঙ্গে ভারতের বানিজ্য করেছিল ১১.৫ লক্ষ কোটি টাকার, যার মধ্যে রফতানি করেছিল ৭.৫ লক্ষ কোটি টাকার”।
এদিন সংবাদ মাধ্যমে রনদীপ জানান, “মোদির এই বন্ধুত্বের জন্য সব থেকে ক্ষতিগ্রস্ত হবে ভারতের সাধারন জনগন। ব্যাপক ক্ষতির মুখে পরবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বৈদুতিক প্রস্তুতকারক সংস্থা, ওষুধ প্রস্তুতকারক সংস্থা, অটোমোবাইল এবং আরও অনেক শিল্প”। তিনি মোদি সরকারকে উপদেশ দিয়ে বলেন, “সরকারের উচিত এখন দেশের স্বার্থে ভাবা। দেশের অভ্যন্তরে কর্মসুচী বারতে হবে দেশকে”। দেশের শক্তি সংস্থাগুলির উপর বিশেষ নজর দিতে বলেছেন তিনি।

Post Views: 321

Continue Reading

Previous: জলমগ্ন গ্রাম, অসুস্থ রুগী কলার ভেলায় গেলেন হাসপাতালে !
Next: মালেগাঁও বিস্ফোরণ মামলার রায়, ১৭ বছর পর বেকসুর খালাস সাধ্বী প্রজ্ঞা-সহ সব অভিযুক্ত

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.