Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানকে ‘ভুল বার্তা’! মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সফর নিয়ে বিভ্রান্তি, ক্ষমা চাইতে বাধ্য পাক মিডিয়া

পাকিস্তানকে ‘ভুল বার্তা’! মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সফর নিয়ে বিভ্রান্তি, ক্ষমা চাইতে বাধ্য পাক মিডিয়া

Online Desk জুলাই 18, 2025
IMG-20250718-WA0060.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  নাকি সেপ্টেম্বরেই পাকিস্তান যাচ্ছেন। এমনই খবরে গত কয়েকদিন পাক মিডিয়া আর প্রশাসন প্রায় উৎসব করে ফেলেছিল। ব্যানার, হেডলাইন, প্যানেল আলোচনায় গলা ফাটিয়ে প্রমাণ করার প্রাণান্ত চেষ্টা, আমেরিকা তাদের কতটা ‘ঘনিষ্ঠ বন্ধু’। তবে সাম্প্রতিক পহেলগাম হত্যাকাণ্ড এর পর এই দাবি নতুন মাত্রা পেয়েছে বিশেষ করে যখন পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান প্রশ্নবাণের মুখে শাহবাজ শরিফ সরকার।
এই প্রেক্ষাপটে হঠাৎই পাক মিডিয়া থেকে প্রচার শুরু হয় সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদ সফরে আসছেন! নির্দিষ্ট সফরসূচিও ছাপা হয় কিছু সংবাদপত্রে। উদ্দেশ্য খুব স্পষ্ট পহেলগামের ঘটনায় কোণঠাসা সরকার দেশে-বিদেশে একটা বার্তা দিতে চাইছে, আমেরিকা এখনও পাশে রয়েছে। কিন্তু এই ‘প্রচারণা’ ভেঙে দেয় হোয়াইট হাউস নিজেই। প্রেস সেক্রেটারি স্পষ্ট জানিয়ে দেন ট্রাম্পের পাকিস্তান সফরের খবর সম্পূর্ণ মিথ্যা, সেপ্টেম্বরে তিনি যুক্তরাজ্যে গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান অগ্রাধিকারের তালিকায় পাকিস্তান নেই এই বার্তাই কার্যত উঠে আসে হোয়াইট হাউসের মন্তব্যে।
এই খবর ছড়ানোর পেছনে আরও একটি স্পর্শকাতর সমীকরণ কাজ করছে। সেনা প্রধান আসিম মুনিরের হোয়াইট হাউস সফর এবং ট্রাম্পের সঙ্গে একান্ত আলোচনার খবর পাকিস্তানের গণতান্ত্রিক কাঠামোতে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। শাহবাজ শরিফ সরকার রয়েছে ঠিকই, তবে বিদেশ নীতি ও নিরাপত্তা ইস্যুতে এখনও সেনাবাহিনীর প্রভাব কতটা ব্যাপক, এই ভুয়ো সফর বিতর্কে সেটাই ফের স্পষ্ট। বলা হচ্ছে, মুনিরকে ঘিরে যে জল্পনা চলছে। অবসরের পর রাষ্ট্রপতি পদে যাওয়ার তা সত্যি হলে পাকিস্তানের ‘গণতন্ত্র বনাম সেনা-ছায়া’ তর্ক আরও তীব্র হবে।
আরেকটি বড় বার্তা এমন এক সময়ে যখন ইরান-ইজরায়েল সংঘাত, আফগানিস্তান পুনর্গঠন, ভারত-আমেরিকা সম্পর্ক, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক অক্ষ সব কিছুতে ওয়াশিংটনের মনোযোগ অন্যখানে, তখন ইসলামাবাদ যে এখনও মার্কিন ছত্রছায়ায় পুরনো বন্ধুত্বের গল্প শোনাচ্ছে, তা আঞ্চলিক রাজনীতিতে তাদের একরকম ‘কূটনৈতিক দুর্বলতা’-ই প্রমাণ করছে।

Post Views: 186

Continue Reading

Previous: মিষ্টিমুখ করিয়ে কড়া বার্তা সিদ্ধার্থ-কিয়ারার! ‘দয়া করে কোনও ছবি তুলবেন না…………’
Next: সাইবার প্রতারণার হটস্পট ছত্তীসগঢ়! দু’বছরে ৭৯১ কোটি টাকা হাতিয়েছে দুর্বৃত্তরা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.