Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মিষ্টিমুখ করিয়ে কড়া বার্তা সিদ্ধার্থ-কিয়ারার! ‘দয়া করে কোনও ছবি তুলবেন না…………’

মিষ্টিমুখ করিয়ে কড়া বার্তা সিদ্ধার্থ-কিয়ারার! ‘দয়া করে কোনও ছবি তুলবেন না…………’

Online Desk জুলাই 18, 2025
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: জন্মের আগে থেকেই সেলিব্রিটিদের সন্তানদের লাইমলাইটে থাকা নতুন বিষয় নয়! সে জেহ-তৈমুর, রাহা হোক কিংবা ভামিকা-অকায়, অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে তাঁদের সন্তানদের নিয়েও দর্শক-অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। বিশেষ করে তারকাসন্তানদের মুখ দেখার জন্য মুখিয়ে থাকেন সকলে। তবে সন্তানের মুখ প্রকাশ্যে আনা নিয়ে আবার তারকারা প্রায়শই রাজি হন না। বিরাট-অনুষ্কা প্রথম সন্তানদের জন্য ‘নো ফটো পলিসি’ শুরু করেছিলেন। তারপর একে একে রণবীর-দীপিকা, বর্তমানে রণবীর-আলিয়াও সেই পথে হেঁটেছেন। এবার সেই তালিকাতেই নাম লেখালেন সিদ্ধার্থ-কিয়ারাও।
মঙ্গলবার রাতেই জানা গিয়েছিল সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আর বুধবার দুপুরে সব সামলে তারকাদম্পতি নিজেই জানিয়েছেন যে, ‘চিরতরে আমাদের জীবন বদলে গেল, আমাদের ঘরে কন্যা সন্তান এসেছে।’ তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই সকলকে মিষ্টিমুখ করিয়ে নতুন বিধিনিষেধ জারি করলেন তারকাদম্পতি। কন্যাসন্তান হওয়ায় গোলাপি রঙের প্যাকেটে মুড়ে পাপারাজ্জিদের সকলকে ব্যক্তিগতভাবে মিষ্টি পাঠিয়েছেন তাঁরা। আর তার সঙ্গে কার্ডে জুড়ে দেওয়া হয়েছে কিছু কথা ‘আমাদের কন্যাসন্তান এসেছে। এই মুহূর্তটাকে আরও বিশেষভাবে উদযাপনের জন্য মিষ্টি পাঠালাম। দয়া করে কোনও ছবি তুলবেন না। শুধু আমাদের মেয়েকে আশীর্বাদ করুন।’ প্রসঙ্গত, এই একইভাবে রণবীর-দীপিকাও পাপারাজ্জিদের আমন্ত্রণ জানিয়ে মেয়ে দুয়ার সঙ্গে পরিচয় করিয়েছিলেন। তবে সেইসঙ্গে তাঁদেরও অনুরোধ ছিল, মেয়ের ছবি যাতে না তোলা হয়। বিরুষ্কাও প্রথম সন্তান ভামিকার জন্মের পর থেকেই এই বিধিনিষেধ তৈরি করেছিলেন। এবার সেই ট্রেন্ডে গা ভাসালেন সিদ্ধার্থ-কিয়ারাও।

Post Views: 229

Continue Reading

Previous: দুমাসের মধ্যে ফের বাংলায় মোদী, দুর্গাপুর থেকে ৫৪০০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা
Next: পাকিস্তানকে ‘ভুল বার্তা’! মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সফর নিয়ে বিভ্রান্তি, ক্ষমা চাইতে বাধ্য পাক মিডিয়া

সম্পর্কিত গল্প

Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
NEET.jpg

নিটের পুনঃপরীক্ষায় বজ্রআঁটুনি, ২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা

Online Desk জুন 8, 2026
Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026

You may have missed

arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.