Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দুমাসের মধ্যে ফের বাংলায় মোদী, দুর্গাপুর থেকে ৫৪০০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা

দুমাসের মধ্যে ফের বাংলায় মোদী, দুর্গাপুর থেকে ৫৪০০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা

Online Desk জুলাই 18, 2025
images.jpg

ওঙ্কার ডেস্ক: দুমাসের ব্যবধানে ফের বাংলার মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৯ মে-র আবার ১৮ জুলাই  বাংলার মাটিতে পা রাখতে চলেছেন তিনি।  গন্তব্য দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম, যেখানে রয়েছে তাঁর জোড়া কর্মসূচি। প্রথমে সরকারি, পরে রাজনৈতিক। সূত্রে জানা গিয়েছে দুপুর ২টো ৩৫ নাগাদ অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সরাসরি পৌঁছবেন নেহরু স্টেডিয়ামে। প্রশাসনিক সভা থেকে আজই পশ্চিমবঙ্গের জন্য ঘোষণা করবেন প্রায় ৫৪০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্প।

মূল প্রকল্পগুলির মধ্যে রয়েছে  বাঁকুড়া ও পুরুলিয়ার জন্য ‘নগর গ্যাস সরবরাহ প্রকল্প’-এর শিলান্যাস, দুর্গাপুর-হলদিয়া গ্যাস পাইপলাইনের দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত ১৩২ কিলোমিটার অংশের উদ্বোধন, পুরুলিয়া-কোটশিলা ৩৬ কিলোমিটার রেলপথে ডাবল লাইনের সূচনা এবং ‘সেতু ভারতম’ প্রকল্পে পাণ্ডবেশ্বর ও তোপসির রোড ওভার ব্রিজের উদ্বোধন। এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যেও থাকছে ঘোষণা  দুর্গাপুর ইস্পাত তাপবিদ্যুৎ কেন্দ্র এবং রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে ‘ফ্লু গ্যাস ডিসালফারাইজ়েশন’ ব্যবস্থা চালু হবে বলে জানাবেন মোদী। কেন্দ্রীয় সরকারের মতে, এই সমস্ত প্রকল্প রাজ্যের গ্যাস সংযোগ, রেল, সড়ক এবং সবুজ শক্তির পরিকাঠামোয় বড়সড় অগ্রগতি ঘটাবে।

প্রশাসনিক সভা শেষ হতেই শুরু হবে রাজনৈতিক মঞ্চ। দুপুর পৌনে ৪টে থেকে বিজেপির জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রায় ৪৫ মিনিটের ভাষণ ঘিরে দলের অন্দরেই তুঙ্গে উন্মাদনা। কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা মেনেই রাজ্য বিজেপি নেতারা প্রস্তুতি নিয়েছেন বিপুল জনসমাগমের জন্য। প্রধানমন্ত্রীর এই সফরের আগেই সোশ্যাল মিডিয়ায় বাংলাতেই পোস্ট করেছেন মোদী। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০২৬-এর বিধানসভা ভোটের আগে শাসক দলের দিকে সাফ বার্তা ছুঁড়ে দেবেন তিনি  এমনটাই আশা করছেন দলের শীর্ষ নেতৃত্ব।
প্রসঙ্গত, ২৯ মে আলিপুরদুয়ারে মোদীর সভা হয়েছিল, যা বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। এবার দুর্গাপুর  যেখানে এক সময় লোকসভা ছিল বিজেপির দখলে। শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর এটাই তাঁর প্রথম এত বড় সভা  ফলে তাঁর ভূমিকা নিয়ে কৌতূহল তুঙ্গে। প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী  সকলেই নজর রাখছেন প্রস্তুতিতে।

Post Views: 243

Continue Reading

Previous: মোদীর জনসভার আগে ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো
Next: মিষ্টিমুখ করিয়ে কড়া বার্তা সিদ্ধার্থ-কিয়ারার! ‘দয়া করে কোনও ছবি তুলবেন না…………’

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.