Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মঙ্গলে ভারত সফরে আসছেন দুবাইয়ের যুবরাজ, বৈঠক করবেন মোদী ও জয়শঙ্করের সঙ্গে

মঙ্গলে ভারত সফরে আসছেন দুবাইয়ের যুবরাজ, বৈঠক করবেন মোদী ও জয়শঙ্করের সঙ্গে

Online Desk এপ্রিল 8, 2025
20250408_095134.jpg

ওঙ্কার ডেস্ক: দুদিনের জন্য ভারত সফরে আসছেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ আল মাকতুম। ৮ ও ৯ এপ্রিল এই সফর কালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। প্রসঙ্গত যুবরাজ হিসেবে এটি তাঁর প্রথম ভারত সফর।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবাইয়ের যুবরাজের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। দিল্লিতে পৌঁছানোর পর, শেখ হামদান বিন মোহাম্মদ আল মাকতুম বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর, তিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘ঐতিহ্যগতভাবে, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভারতের বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে দুবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

সংযুক্ত আরব আমিরাতে বসবাস করে ভারতের প্রায় ৪.৩ মিলিয়ন প্রবাসী। যার মধ্যে বেশিরভাগই দুবাইতে বসবাস করেন এবং কাজ করেন। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, যুবরাজের সফর ‘ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে দৃঢ় করবে।পাশাপাশি দুবাইয়ের সঙ্গে ভারতের বহুমুখী সম্পর্ককে শক্তিশালী করবে।’ আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দুবাইয়ের যুবরাজের এই সফর বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তির মত বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করবে।

Post Views: 72

Continue Reading

Previous: ফের গাজা খালি করার কথা বললেন ট্রাম্প
Next: আইএসএলে ফাইনালে উঠে কী বললেন বাগান কোচ!

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.