Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মানুষের উৎসবে কর্তব্যে অবিচল ওঁরা

মানুষের উৎসবে কর্তব্যে অবিচল ওঁরা

Online Desk অক্টোবর 23, 2023
IMG-20231023-WA0194.jpg

শারদ উৎসবে স্কুল,কলেজ, অফিস ছুটি-সমস্ত জায়গাতেই। কিছু কিছু দপ্তরে এই উৎসবের মরশুমেও ছুটির সংখ্যা নিতান্তই কম থাকে। তবে এমন কিছু সরকারি কর্মীরা রয়েছেন যারা পূজোতে ছুটিই পান না। উপরন্ত পুজোর দিনগুলিতে তাদের ডিউটি আওয়ার থাকে ২৪ ঘন্টা। এমনই এক দপ্তরের কর্মীদের কথা জানাবো এই প্রতিবেদনে। যাদের আমি ,আপনি চিনি পুলিশকর্মী হিসেবে, তবে কারো কাছে তারাও কিন্তু পরিবারের সদস্য। পুজোর দিনগুলিতে কোন্ দিন কি ড্রেস পড়া হবে? তা নিয়ে আমরা বেজায় চিন্তায় পড়ে যাই। জামা কম হলে আবার মুখ ভার হয়। থিমের বাহারের মত আজকাল দর্শনার্থীদের ড্রেসের বাহারও নেহাত মন্দ নয়। তবে পুলিশ কর্মীরা তাদের এ সময় ঘামে ভেজা অথচ উজ্জ্বল ইউনিফর্মেই দেখা যায় পুজো মণ্ডপ গুলিতে অথবা মন্ডপ সংলগ্ন এলাকায়। ডিউটি কিন্তু এখানেই শেষ না মন্ডপে ডিউটির পাশাপাশি আবার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকেও নজর রাখতে হয়। ওই যে বছরের এই তো কটা দিন মানুষ আনন্দে মাতবেন, তাই ডিউটিতে অবিচল থাকতে হবে। মহালয়ার পর থেকেই মোটামুটি আজকাল প্যান্ডেল হপিং শুরু হয়। আর তাই ডিউটিও শুরু হয়ে যায় পুলিশ কর্মীদের। পুজোয় আপনার আমার কত প্ল্যানিং কোথায় খাবো কিভাবে সাজবো আরো কত কি? তবে এই পুলিশ কর্মীদের কিন্তু একটাই প্ল্যানিং সঠিক নিরাপত্তা প্রদান। আর এরপরেও সামান্য কিছু সমস্যা হলেই রীতিমতো তুলোধোনা করা হয় পুলিশ কর্মীদের। পুজোর কটা দিন মা দুর্গার সাথে তুলনা করে বহু নারীদের সংগ্রামের কাহিনী বারংবার খবরের শিরোনামে উঠে আসে। তবে এটা কিন্তু ভুলে চলবে না এই পুলিশকর্মীদের জন্য অনেক দুর্গারাও কিন্তু রাত তিনটের সময় রাস্তায় বেরিয়ে সেফ- ফিল করেন পুজোর কটা দিন। তাই পুজোর কটা দিন অন্তত পুলিশ সারাবছর কি কি কাজ করে,আর কি কাজ করে না তার হিসেব না করে ওঁদেরকেও প্রাপ্য সম্মানটুকু কিন্তু দেওয়া যেতেই পারে। হাসিমুখে শারদীয়ার শুভেচ্ছা জানালে মনে হয় খুশিই হবেন ঘামে ভেজা ইউনিফর্ম পরিহিত পুলিশকর্মীরা।

Post Views: 100

Continue Reading

Previous: নবমীর দুপুর থেকেই বৃষ্টি শুরু কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে
Next: চলে গেলেন ভারতীয় ক্রিকেটের স্বর্ণ যুগের স্পিনার বেদি

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.