Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বিনোদন
  • আঞ্চলিক ও জাতীয় গল্পের সেতুবন্ধনে মজোটেল ও স্টারফেলিক্সের নতুন উদ্যোগ

আঞ্চলিক ও জাতীয় গল্পের সেতুবন্ধনে মজোটেল ও স্টারফেলিক্সের নতুন উদ্যোগ

Online Desk অক্টোবর 7, 2025
IMG-20251007-WA0017.jpg

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : এবছর দুর্গাপুজো ফেস্টিভ্যালে ভারতের দ্রুত বিকাশমান স্বতন্ত্র চলচ্চিত্র প্রযোজনাও বিতরণ সংস্থা মজোটেল এন্টারটেইনমেন্টস অ্যান্ড ডিস্ট্রিবিউশন গর্বের সঙ্গে ঘোষণা করল তাদের নতুন সংযোজন — স্টারফেলিক্স ওটিটি অ্যাপ-এর সঙ্গে, যা এক উদীয়মান ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে বৈচিত্র্যময় গল্প বলার পক্ষে অঙ্গীকারবদ্ধ।

এই সহযোগিতা এক অনবদ্য যাত্রার সূচনা, যেখানে জাতীয় ও আঞ্চলিক গল্প একত্রিত হয়ে ভারতের বহুস্তরীয় সাংস্কৃতিক প্রকাশকে এক সুদৃঢ় সেতুবন্ধনে যুক্ত করবে। মজোটেলের শক্তিশালী আঞ্চলিক ও স্বাধীন সিনেমার ভিত্তি এবং স্টারফেলিক্সের নতুন, উচ্চমানের ডিজিটাল কনটেন্ট উপস্থাপনার প্রতিশ্রুতি — এই দুই মিলিতভাবে দর্শকদের গল্প দেখার অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা দিতে চলেছে।

মজোটেল এন্টারটেইনমেন্টস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা এহেসাস কাঞ্জিলাল বলেন, “সিনেমা এমন এক ভাষা যা সীমান্ত ছাড়িয়ে মানুষকে যুক্ত করে, আর ডিজিটাল প্ল্যাটফর্ম সেই গল্পগুলোকে আরও দূর পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করেছে”। তিনি আরও বলেন, “স্টারফেলিক্সের সঙ্গে আমাদের এই সহযোগিতার মাধ্যমে আমরা ভারতের বহুরূপী স্বাদ—আঞ্চলিক কণ্ঠ, জাতীয় দৃষ্টিভঙ্গি ও সাংস্কৃতিক গল্প—একই ছাতার নিচে আনতে চাই।”

এই ভাবনাকে এগিয়ে নিয়ে সুমনা কাঞ্জিলাল, প্রযোজক ও প্রতিষ্ঠাতা, মজোটেল এন্টারটেইনমেন্টস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বলেন,
“মোজোটেলে আমাদের লক্ষ্য সবসময় এমন কনটেন্টকে সামনে আনা যা হৃদয় থেকে কথা বলে—তা আঞ্চলিক হোক, জাতীয় বা বৈশ্বিক। স্টারফেলিক্সের সঙ্গে যুক্ত হয়ে আমরা ভারতের সাংস্কৃতিক ঐশ্বর্যকে আরও জোরালোভাবে তুলে ধরতে পারব, এবং সেই সঙ্গে নতুন প্রজন্মের দর্শকদের কাছে অর্থবহ সিনেমা পৌঁছে দিতে পারব।”

মহারাষ্ট্রের প্রতিষ্ঠিত স্টারফেলিক্স ওটিটির প্রযোজক হারিস খান জানিয়েছেন “আমরা বিশ্বাস করি ভারতের আসল শক্তি তার সাংস্কৃতিক বৈচিত্র্যে। মোজোটেলের সঙ্গে হাত মেলানোর মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে বাংলা, উত্তর-পূর্ব, ভারতের হৃদভূমি ও অন্যান্য অঞ্চলের গল্পগুলোও মূলধারার কনটেন্টের সঙ্গে সমান মর্যাদায় দর্শকের কাছে পৌঁছাবে। এই যাত্রা হল ভারতের ‘unity in diversity’-কে উদযাপন করা, যেখানে প্রতিভা ও গল্প এক মঞ্চে মিলবে।”

এই সহযোগিতার মাধ্যমে দর্শকরা উপভোগ করবেন নানা ধারার কনটেন্ট — ড্রামা, রোমান্স, থ্রিলার, পরীক্ষামূলক সিনেমা, ডকুমেন্টারি এবং ওয়েব সিরিজ সহ আরও অনেক কিছু। এতে যেমন মজোটেলের কনটেন্ট-ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উপর জোর দেওয়া হবে, তেমনই আঞ্চলিক প্রতিভা ও গল্পগুলোকেও মূলধারার সঙ্গে সমান গুরুত্ব দেওয়া হবে।

এর ফলে মজোটেল ও স্টারফেলিক্স সম্মিলিত ভাবে এক নতুন ডিজিটাল কনটেন্ট যুগের সূচনা করছে, যেখানে সৃষ্টিশীল সহযোগিতা শুধু বিনোদন নয়, বরং সাংস্কৃতিক বিনিময়েরও মাধ্যম হয়ে উঠবে। আসন্ন প্রকল্পগুলির তালিকা ইতিমধ্যেই প্রস্তুত, এবং দর্শকরা খুব শিগগিরই উপভোগ করবেন সাহসী গল্প, নতুন দৃষ্টিভঙ্গি ও ভারতের প্রকৃত রঙে রঞ্জিত এক বৈচিত্র্যময় বিনোদনের মেলবন্ধন। ইতিমধ্যেই বিরাট কর্মকান্ড সূচনা হয়েছে মুম্বই এর ভীরাদেশাই রোডে।

Continue Reading

Previous: পাঞ্চেত ও মাইথন থেকে জলছাড়া কমাল ডিভিসি, কেন্দ্র–রাজ্যের মধ্যে নতুন করে চাপানউতোর
Next: দুর্যোগের পর আংশিক ভাবে রাস্তা খুলছে উত্তরবঙ্গে; কোন পথে হবে যাতায়াত

সম্পর্কিত গল্প

New-Project-53.webp

‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-52.webp

পুজোর মরশুমে হাসপাতালে কম হাজিরা, না বলেই কামাই! ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, জরুরি বৈঠক ডাকলেন শারদ্বত

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-50.webp

১৩৪ টনের ২৪টি এসিও মানেনি ভিড়ের চাপ, চোরবাগান বিপর্যয়ে ফরেনসিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

New-Project-53.webp

‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-54.webp

পুজোয় টানা ছুটির রেওয়াজে ইতি, আগামী বছর থেকে বদলাচ্ছে সরকারি হাসপাতালের ছুটির নিয়ম

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-52.webp

পুজোর মরশুমে হাসপাতালে কম হাজিরা, না বলেই কামাই! ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, জরুরি বৈঠক ডাকলেন শারদ্বত

Online Desk অক্টোবর 23, 2026
Cosy-Winter-Skincare-Glow.png

শীত আসছে, তৈলাক্ত ত্বকের যত্ন নেবেন কীভাবে?

Online Desk অক্টোবর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.