সন্তোষ মণ্ডল, দুর্গাপুর : সম্প্রতি দুর্গাপুর ব্যারেজের জল ছাড়া শুরু হয়েছে। এরই মধ্যে আবারো শুক্রবার সকাল থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে বলে খবর। শুক্রবার সকাল দশটা নাগাদ ৪৩ হাজার ৭৫০ কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা গেছে। যদিও এই জল ছাড়ার জন্য দামোদরে নিম্ন উপত্যকায় বন্যার আশঙ্কা রয়েছে। এই প্রসঙ্গে ঝাড়খণ্ডের তেনুঘাট বাঁধ কর্তৃপক্ষকে দায়ী করেছেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইয়া।
জানা গেছে শুক্রবার দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করতে এসেছিলেন সেচ মন্ত্রী। ওই সময়ই ব্যারেজের লোক গেট দিয়ে প্রবল স্রোতে জল বেরোচ্ছিল বলে জানা যায়।
এই ঘটনার প্রসঙ্গে সেচমন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, “তেনুঘাট থেকে জল ছাড়ার ব্যপারটা কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন। কিন্তু তেনুঘাটকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা চাই না রাজ্যে বন্যা হোক। মানুষ বিপদে পড়ুক।এরমধ্যে দক্ষিবঙ্গের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।”
অন্যদিকে কিছুদিন আগেই দুর্গাপুর ব্যারেজের উপরে রাস্তার সংস্কার করা হয়েছে।জল ছাড়া পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি রাস্তা পর্যবেক্ষণও করেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। রাস্তা পর্যবেক্ষণ করে টিভি দেখেন রাস্তার একাধিক জায়গায় জল জমে আছে রাস্তার মাঝে গার্ডেনের উপরে রাবার স্টিল নষ্ট হয়ে গেছে।
রাস্তার এই বেহাল অবস্থা দেখে তিনি সেচ দপ্তরের আধিকারিকদের দ্রুত মেরামত করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। এরপর দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করা হয়ে গেলে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মন্ত্রী মানস ভূঁইয়া।
