Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের সঙ্গে সংঘাতে ভেস্তে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ের অনুষ্ঠান

ইরানের সঙ্গে সংঘাতে ভেস্তে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ের অনুষ্ঠান

Online Desk জুন 20, 2025
netaniyahu.jpg

ওঙ্কার ডেস্ক: গত ১৩ জুন ইরানে নজিরবিহীন ভাবে আক্রমণ করে ইজরায়েল। তার পর থেকে পাল্টা আঘাত হানছে ইরান। দুই দেশের এই সংঘাতের জেরে ইতিমধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই আবহে নিজের কতটা ক্ষতি হয়েছে তা জানাতে গিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তাঁর ছেলে আভনারের বিয়ের অনুষ্ঠান দ্বিতীয় বারের মত বাতিল করতে হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইজরায়েলের সোরোকা হাসপাতালে প্রত্যাঘাত করে ইরান। তেহরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত হয় হাসপাতালটি। বেশ কয়েকজন আহত হন। এদিন সেই হাসপাতাল পরিদর্শনে যান বেঞ্জামিন নেতানিয়াহু। হাসপাতালের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধহ্যমকে নেতানিয়াহু বলেন, ‘আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে এ যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার পরিবারও এর ব্যতিক্রম নয়।’ এখানেই না থেমে তাঁর সংযোজন, ‘ইরানের ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে আমার ছেলে আভনারের বিয়ের আয়োজন বাতিল করতে হয়েছে।’

উল্লেখ্য, বেঞ্জামিন নেতানিয়াহুর ছেলে আভনার নেতানিয়াহুর এর আগে বিয়ে ঠিক হয়েছিল ২০২৪ সালের নভেম্বরে। নিরাপত্তার কারণে সে সময় বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়। পরে নতুন করে বিয়ের তারিখ নির্ধারণ করা হয় ২০২৫ সালের ১৬ জুন। কিন্তু তার আগেই শুরু হয় ইরান ইজরায়েলের মধ্যে সংঘাত। ফলে অনির্দিষ্ট কালের জন্য ইজরায়েলের প্রধানমন্ত্রীর ছেলের বিয়ের অনুষ্ঠান পিছিয়ে গেল। অন্য দিকে ছেলের বিয়ে নিয়ে এমন মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের পার্লামেন্ট সদস্য গিলাদ কারিভ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইরায়েলে এমন বহু পরিবার আছে, যারা এখন আর কোনো দিন বিয়ের আনন্দ উদযাপন করার সুযোগ পাবে না।

Post Views: 188

Continue Reading

Previous: অপারেশন সিঁদুর’-এর তাণ্ডবে বাধ্য হয়ে জরুরি যুদ্ধবিরতির আবেদন পাকিস্তানের, স্বীকারোক্তি পাক উপ-প্রধানমন্ত্রীর
Next: দুর্গাপুর ব্যারেজের নবনির্মিত রাস্তা ও পরিস্থিতি খতিয়ে দেখলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া

সম্পর্কিত গল্প

1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
1000353825.jpg

সিজেপি-এর বিক্ষোভের জেরে তৃতীয় দিনেও বন্ধ দিল্লির ১৭ মেট্রো স্টেশন

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026

You may have missed

1000353927.jpg

লাল পতাকার মিছিলে সামিল ককরোচরা, ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে কলকাতায় বাঁধভাঙা আন্দোলনে ছাত্রযুব

Online Desk জুলাই 24, 2026
1000353906.jpg

নিজেদের অবস্থানে অনড় সিজেপি, দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও মিলল না সুরাহা

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
1000353873.jpg

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.