Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • আরজিকর আন্দোলন নিয়ে সমর্থকদের পাশে নেই ৩ প্রধান কর্তারা

আরজিকর আন্দোলন নিয়ে সমর্থকদের পাশে নেই ৩ প্রধান কর্তারা

Online Desk আগস্ট 21, 2024
IMG-20240820-WA0104.jpg

স্পোর্টস ডেস্ক :রবিবার ডুরান্ড কাপের ডার্বি বাতিল হওয়ার পর ৩ প্রধানের সমর্থকরা এক জোট হয়ে পথে নেমেছিলেন কিন্তু সমর্থকরা পথে নামলেও ক্লাব কর্তাদের একটি বারের জন্য দেখা যায়নি। এই মুহূর্তে কলকাতা থেকে অন্যত্র পাড়ি দিয়েছে ডুরান্ড কাপ আর তাই তড়িঘড়ি আজ বিকেলে কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে তিন প্রধান একত্র হয়ে শেরে নিলেন এক সাংবাদিক সম্মেলন। যেখানে মোহনবাগানের সচিব দেবাশীষ দত্ত মহামেডান সচিব ইশতিয়াক আহমেদ ও ইস্টবেঙ্গলের ক্লাবের থেকে উপস্থিত ছিলেন সচিব রূপক সাহা ও শীর্ষ কর্তা দেবব্রত সরকার. তাঁরা জানালেন ডুরান্ড কাপের দুটি সেমিফাইনাল ও ফাইনাল যাতে কলকাতায় করা যায় তার জন্য রাজ্য প্রশাসন ও ডুরান কমিটির সাথে তারা কথাও বলেছেন. মিলেছ আশ্বাস ও. সাংবাদিকরা যখন একের পর এক প্রশ্ন করছিলেন তাতে পুরোপুরি বেসামাল এই তিন প্রধানের কর্মকর্তারা., রবিবারের সমর্থকদের আন্দোলন আর পুলিশের মার খাওয়া নিয়ে একপ্রকার সমর্থকদের পাশে দাঁড়ালেন না কর্তারা। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বললেন, আন্দোলন করতেই পারো জাস্টিস আমরাও চাই। কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা রাজনৈতিক স্লোগান আশা করা যায় না। দেখতে হবে পুলিশ কোন জায়গা থেকে দাঁড়িয়ে লাঠি চালালো।’কেনো পুলিশের হাতে গ্রেফতার হওয়া সমর্থকদের পাশে দাঁড়ালেন না! দেবাশিস জানালেন, কল্যাণ চৌবে তো দাঁড়িয়েছে। ও তো ফেডারেশন সভাপতি তাই আমরা যাইনি। কেউ না কেউ তো ছিল ওদের পাশে।’এদিকে মহামেডান সচিব ইস্তেয়াক রাজু বললেন খেলার মাঠ আন্দোলন দেখানোর জায়গা নয় .রবিবার সমর্থকদের মিছিলে যে সংখ্যক পুলিশ মোতায়েন ছিল, তাতে অনায়াসেই কি ডার্বি আয়োজন করা যেত? এই প্রশ্নের উত্তরে বাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘আমরা সবাই বিচার চাইছি। ডার্বি আয়োজন করার পুলিশের নির্দিষ্ট পদ্ধতি আছে। পুলিশ মনে করেছে এই পরিস্থিতিতে ডার্বি করা সম্ভব নয়। সমালোচনা যে কেউ করতেই পারে। তবে পুলিশের নিজস্ব আইবি টিম থাকে। ওরা সেখান থেকে নিশ্চয়ই কোনও তথ্য পেয়েছিল। কীভাবে ডার্বি আয়োজন করা যায় সেটা পুলিশই জানবে। আমাদের সমর্থকরা দুটো জিনিস চেয়েছে। এক, আরজি কর কাণ্ডে জাস্টিস। দ্বিতীয়, কলকাতায় খেলা ফিরুক। আমরাও চাই তাড়াতাড়ি তদন্ত হোক। তবে কলকাতায় ডুরান্ড চলছে। খেলা অন্য রাজ্যে চলে যাক আমরা চাই না। তাই ক্রীড়ামন্ত্রীকে অনুরোধ করেছি। ডুরান্ড কমিটিকেও আমাদের আর্জি জানিয়েছি।’

রবিবার মিছিলে সামিল হয় ইস্ট-মোহনের সমর্থকরা। মিছিলে লাঠি চার্জ হয়। একাধিক সমর্থককে আটক করা হয়। কিন্তু দেখা মেলেনি দুই প্রধানের কর্তাদের। বরং একা দাঁড়িয়ে থেকে পরিস্থিতি সামলান ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। যারা উঠতে বসতে দাবি করেন, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান সমর্থকদের ক্লাব, তাঁরা কেন এই সময় সমর্থকদের পাশে ছিলেন না? এই প্রসঙ্গে দেবব্রত সরকার বলেন, ‘খেলা খেলার জায়গায় হোক। সেই দাবিতেই এখানে এসেছি। সবার সহযোগিতা চাই। বাকিটা যেরকমভাবে চলছে, চলবে। আমরা সবাই চাই দ্রুত দোষীর শাস্তি হোক। সেদিন ফেডারেশন সভাপতি ছিল। উনি সামলে নিয়েছেন। তাই আমাদের যাওয়ার প্রয়োজন পড়েনি। আমরা সমর্থকদের পাশে দাঁড়াব। কোনও সমর্থক সহযোগিতা চাইলে তাঁকে সাহায্য করব। আমরা সরকারের বিচার করতে আসিনি। সরকার চালানো আমাদের কাজ নয়। আমি ম্যাচটা ২০ তারিখ শিফট করতে বলেছিলাম। কিন্তু সেটা সম্ভব হয়নি।’

Post Views: 66

Continue Reading

Previous: সন্দীপ ঘোষের বিরুদ্ধে টালা থানায় FIR, জোড়া চাপে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ
Next: ইস্টবেঙ্গলের কলকাতা লিগে ম্যাচেও আরজিকর আন্দোলন

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.