Skip to content
নভেম্বর 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
ইস্টবেঙ্গল.jpg

অঞ্জন চট্টোপাধ্যায়,কলকাতা : রবিবার ডার্বি। আর আইএসএলের বড় ম্যাচ যুবভারতীতে জেতার পরীক্ষা ইস্টবেঙ্গলের সামনে। এই মরসুমে ডুরান্ড কাপ ফাইনাল ডার্বি ছাড়া বাকি ২ ডার্বি ম্যাচে হেরেছে টিম ইস্টবেঙ্গল। এএফসিতে শেষ ম্যাচে জিতলেও আনোয়ার বিহীন লাল হলুদ বেশ চাপে। চাপে লাল হলুদ কোচ আন্টেনিও লোপেজ হাবাসও। ”শনিবার তাঁকে দিয়েই শুরু হল সাংবাদিক সম্মেলন। তাঁর উপর ভরসা রাখার জন্য তিনি বলেন, “প্রথমেই কোচ হাবাস এবং টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। ওঁরা আমাকে সুযোগ দিয়েছেন। দলের জন্য অবদান রাখতে পেরে আমি খুবই খুশি।”তার সঙ্গে তিনি জুড়ে দেন, “আপনারা জানেন, এই মরসুমে আমি ভালো খেলছি। গত তিন-চারটি ম্যাচে আমরা কিছুটা দুর্ভাগ্যের শিকার হয়েছিলাম। তবে গত ম্যাচ থেকেই আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি এবং জয়ও পেয়েছি। এখন দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। আমরা সবসময় সুযোগকে গোলে পরিণত করতে পারছি না। কারণ, মাঝে মাঝে আমাদের কিছু ভুল হয়ে যাচ্ছে। তবে আগামীকালের ম্যাচে যদি আমরা দু-তিনটি গোলের সুযোগ পাই, তাহলে সেগুলো কাজে লাগিয়ে ম্যাচ জিততে হবে। আগামীকালের ম্যাচ নিয়ে আমি খুবই উত্তেজিত এবং আশাবাদী। আমরা কোচের পরিকল্পনা অনুযায়ী মাঠে নামব।”

কোচ হাবাস অবশ্য একসঙ্গে আইএসএল ও এএফসি খেলার ছাপকে আরও একবার মনে করিয়ে দিয়েছেন। তিনি বলছিলেন, “ম্যাচগুলোর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। কারণ, একদিন এএফসি-র ম্যাচ খেলতে হচ্ছে, আবার অন্যদিন আইএসএলের ম্যাচ। এটাই আমাদের কাছে বড় সমস্যা। খেলোয়াড়দের পক্ষে প্রতিটি প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় মানসিক প্রস্তুতি ও অনুপ্রেরণা ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়ছে।তিনি আরও বলেন, “শুধু আমাদের দল নয়, সারা বিশ্বের ফুটবলেই এই সমস্যা দেখা যায়। জাতীয় দলের হয়ে খেলার পর ফুটবলাররা যখন ক্লাবে ফেরেন, তখন তাঁদের মানসিকভাবে নতুন করে প্রস্তুত করতে হয়। এছাড়া, অনুশীলনের জন্যও আমরা পর্যাপ্ত সময় পাচ্ছি না। দু’দিন অন্তর ম্যাচ খেলতে হচ্ছে। কখনও ভ্রমণ, কখনও ম্যাচ—এই ব্যস্ততার মধ্যে অনুশীলনের সুযোগ প্রায় নেই বললেই চলে।”

Continue Reading

Previous: ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

সম্পর্কিত গল্প

মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026
accident.jpg

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা! গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু ৭ জনের, জখম ৫

Online Desk নভেম্বর 28, 2026

You may have missed

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026
accident.jpg

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা! গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু ৭ জনের, জখম ৫

Online Desk নভেম্বর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.