Skip to content
নভেম্বর 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

অঞ্জন চট্টোপাধ্যায়,কলকাতা : আইএসএল ডার্বি ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর মোহনবাগান কোচ। টানা পাঁচ ম্যাচ জিতলেও দলের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের একাংশের অসন্তোষ রয়েছে। তবে সেই সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ কোচ। তাঁর মতে, টানা পাঁচটি ম্যাচ জেতা কখনওই খারাপ পারফরম্যান্সের পরিচয় হতে পারে না। একই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে ফুটবলারদের মানসিক প্রস্তুতির উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

ডার্বি প্রসঙ্গে কোচের বক্তব্য, “এই ম্যাচের সঙ্গে আগের কোনও ম্যাচের ফলাফল বা পারফরম্যান্সের সম্পর্ক নেই। তাঁর কথায়, “এটা আমার এখানে চতুর্থ ডার্বি। সবাই জানে, এই ধরনের ম্যাচে আগের ফলাফল কিংবা পরিস্থিতি কোনও গুরুত্ব পায় না। ম্যাচের ফল নির্ভর করে নির্দিষ্ট কিছু মুহূর্ত, ফুটবলারদের মনোসংযোগ, আবেগ এবং মানসিক দৃঢ়তার উপর। আমার মতে, এই ম্যাচে কৌশলের থেকেও মানসিক প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ।”টানা পাঁচ ম্যাচ জিতলেও প্রায় প্রতিটি ম্যাচেই গোল হজম করেছে মোহনবাগান। ফলে রক্ষণ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কোচকে। তাঁর ব্যাখ্যা, “টানা পাঁচ ম্যাচ জিতেছে যে দল তির মধ্যে নিশ্চত কিছু সদর্থক দিক রয়েছে, দলের আক্রমণাত্মক ফুটবলের উন্নতি হয়েছে। গত মরসুমের তুলনায় প্রতিপক্ষের বক্সে পৌঁছনোর সংখ্যাও বেড়েছে। তবে রক্ষণ সামলানোর ক্ষেত্রে কিছু ব্যক্তিগত ভুল হচ্ছে। চাপের মুহূর্তে কিংবা অতিরিক্ত ঝুঁকি নিতে গিয়ে সেই ভুলগুলি সামনে আসছে।”

কোচের কথায়, “রক্ষণে আমাদের আরও সতর্ক হতে হবে। পিছনের দিকে অযথা ঝুঁকি নেওয়া চলবে না। ফুটবলারদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি।”ডার্বির আগে সাংবাদিক সম্মেলনে মোহনবাগানের বিদেশি মিডফিল্ডার জানিয়ে দিলেন, “টানা পাঁচ ম্যাচ জেতার ফলে দলের আত্মবিশ্বাস অবশ্যই বেড়েছে। তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের চরিত্র সম্পূর্ণ আলাদা।‌ আগে কী হয়েছে, তার কোনও গুরুত্ব নেই। মাঠে খেলা শুরু হওয়ার পর সব কিছু বদলে যায়। সমর্থকদের আবেগ এবং মাঠের পরিবেশও এই ম্যাচকে অন্য মাত্রা দেয়।”

এদিকে ডার্বিতে তাঁকে কোন পজিশনে দেখা যাবে সেটাও একটা বড় প্রশ্ন। উইংয়ে খেললে তাঁকে বেশি কার্যকর দেখায়। কিন্তু দলের প্রয়োজনে কখনও স্ট্রাইকার, কখনও আবার অ্যাটাকিং মিডফিল্ডার বা নম্বর টেন হিসেবেও খেলতে হচ্ছে। নিজের পছন্দের পজিশন কোনটি জানাতে গিয়ে তিনি বলেন, “কেরিয়ারের শুরুতে তিনি মূলত বাঁদিকের উইংয়ে খেলতেন। কোচ মানোলো এবং সতীর্থদের সঙ্গে আলোচনা করেও সেই পজিশনে নিজের কার্যকারিতা বুঝেছেন। তবে গত মরসুমে নম্বর টেন এবং স্ট্রাইকার হিসেবে খেলেও গোল করেছেন। তাই পজিশন নিয়ে তাঁর কোনও সমস্যা নেই।”

Continue Reading

Previous: অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত
Next: লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

সম্পর্কিত গল্প

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026
accident.jpg

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা! গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু ৭ জনের, জখম ৫

Online Desk নভেম্বর 28, 2026

You may have missed

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026
accident.jpg

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা! গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু ৭ জনের, জখম ৫

Online Desk নভেম্বর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.