Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • চেন্নাই ম্যাচেও হার, সব ভুলে এএফসিতে ফোকাস করতে চান অস্কার

চেন্নাই ম্যাচেও হার, সব ভুলে এএফসিতে ফোকাস করতে চান অস্কার

Online Desk ফেব্রুয়ারি 9, 2025
IMG-20250207-WA0108.jpg

স্পোর্টস ডেস্ক :——-খেলল ইস্টবেঙ্গল, জিতল চেন্নাই। শনিবার যুবভারতীতে গোটা ম্যাচে আধিপত্য বিস্তার করে, গোলে শটের পর শট নিয়েও ভাড়ার শূন্য। আবারও গোল করতে ব্যর্থ অস্কার ব্রুজোর দল। যুবভারতীতে চেন্নাইন এফসির কাছে ০-২ গোলে হেরে সুপার সিক্সের আশা বিশ বাঁও জলে। ১৯ ম্যাচে ১৮ পয়েন্টেই আটকে থাকল ইস্টবেঙ্গল। বাকি মাত্র পাঁচ ম্যাচ। খাতায় কলমে এখনও সম্ভাবনা থাকলেও সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন কার্যত শেষ বললে ভুল হবে না। যদিও ম্যাচের শেষে লাল হলুদ কোচ অস্কার ব্রুজো সাংবাদিকদের বলেন, “আমরা অনেক দেরীতে জেগেছি। তবে দ্বিতীয়ার্ধে আমরা ভাল খেলেছি, সুযোগ তৈরি করেছি। দু’গোলে এগিয়ে যাওয়ার পর চেন্নাইনের নিজেদের অর্ধে বল ধরে রাখার প্রবণতা বেড়ে যায়। আমাদের কোনও জায়গাই দিচ্ছিল না ওরা। প্রথমার্ধের পারফরম্যান্স মোটেই ভাল হয়নি। বিশেষ করে বাঁদিকে। কোনর ও ইরফান ওই দিকটা দিয়ে যা খুশি তাই করছিল। আজ মাঝমাঠ নয়, আমাদের সমস্যা ছিল বাঁ দিকে। দ্বিতীয়ার্ধে আমরা এই সমস্যার অনেকটাই সমাধান করি। এ ছাড়া দলের অনেকেই আজ তাদের সেরাটা দিতে পারেনি। হতাশাজনক পারফরম্যান্স হয়েছে আজ”।

এ দিন প্রথম এগারোয় তিনটি পরিবর্তন করে দল নামায় ইস্টবেঙ্গল। জিকসন সিং, মহম্মদ রকিপ ও সউল ক্রেসপো দলে ফিরে আসেন নন্দকুমার শেকর, শৌভিক চক্রবর্তী ও ডেভিড লালনসাঙ্গার জায়গায়। কোচের আফসোস, গত ম্যাচে মুম্বইয়ের মাঠে নেমে এক পয়েন্ট নিয়ে শহরে ফিরেছিল যে দল, সেই দলকে এ দিন মাঠে নামালেই ভাল হত। বলেন, “আজ দলে অনেকগুলো পরিবর্তন করা হয়েছিল। অনেকেই চোট সারিয়ে ম্যাচে ফিরেছে আজ। সউলের মতো যারা চোট সারিয়ে আজই মাঠে ফিরেছে, তাদের পক্ষে চেন্নাইনের শারীরিক ফুটবলের বিরুদ্ধে তীব্রতার সঙ্গে খেলা সম্ভব ছিল না”।

কোচের স্বীকারোক্তি, “সউলদের বোধহয় এতটা সময় খেলানো উচিত হয়নি। গত ম্যাচের দলটাকেই এই ম্যাচে নামালে বোধহয় ভাল হত। চোট সারিয়ে ফেরা খেলোয়াড়দের শেষ দিকে নামালে বোধহয় ভাল হত। ওরা প্রায় সব ডুয়াল, সেকেন্ড বল, দৌড়ে আমাদের হারিয়ে দিয়েছে। ওরা আজ আমাদের চেয়ে গতি, শক্তি ও আগ্রাসনে এগিয়ে ছিল। প্রথমার্ধে আমরা ওদের খেলার তীব্রতার সঙ্গে পাল্লা দিতে পারিনি। ধারাবাহিকতার অভাব এ মরশুমে আমাদের এক বড় সমস্যা হয়ে উঠেছে। আজ অনেক ব্যক্তিগত ভুলের খেসারত দিতে হয়েছে আমাদের। সেগুলো নিয়ে তাদের সঙ্গে বসা হবে। কিন্তু অবশেষে এই হার দলের। জিতলে যেমন দলই জেতে, হারলেও তো দলই হারে।’এছাড়া লাল হলুদ কোচ বললেন,’এখন থেকে আমাদের এএফসি চ্যালেঞ্জ লিগ নিয়ে ভাবতেই হবে। এ বছর এটাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। এ ছাড়াও সুপার কাপ আছে। জানি না, সেটা কবে হবে। আমাদের এখন লক্ষ্য আইএসএল টেবলের মাঝামাঝি জায়গায় থেকে শেষ করা এবং এএফসি কাপ ও সুপার কাপে সাফল্য। এখন থেকে প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে হবে আমাদের। আজকের হার আমাদের মানসিক শক্তিতে বড় আঘাত হেনেছে। ঘরের মাঠে, আমাদের সমান পয়েন্ট পাওয়া একটা দলের কাছে হার। আগামী সপ্তাহে কলকাতা ডার্বি রয়েছে। এখন ওই ম্যাচটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ”।

Post Views: 83

Continue Reading

Previous: লাস্ট বয় হয়ে টুর্নামেন্ট শেষ করতে চান না মেহরাজ
Next: ফিরলেন কোহলি, ওয়ান ডেতে অভিষেক হয়ে রেকর্ড বরুণের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.