স্পোর্টস ডেস্ক : আমাদের দলের সাপোর্টাররা ডায়মন্ডহারবারকে সমর্থন করুন,অভিষেকের দলের কাছে হেরে বললেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা, মাত্র ৩ বছরের দল ডায়মন্ডহারবার এফসির কাছে ডুরান্ড কাপের সেমিফাইনালে যুবভারতীতে ২-১ গোলে হারলো ইস্টবেঙ্গল। ডার্বি জয়ের পরে এই ম্যাচে হারের পরে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার রেফারিকে দোষ দেওয়ার পাশাপাশি সবাইকে অভিষেক বন্দোপাধ্যায়ের দলকে সমর্থন করতে বলে জানালেন,’যখন আমরা ভালো খেলা শুরু করি তখন কোন কুন্ডু এমন চলে আসে। আজকেও তো রেফারি দেখা গেলো আমাদের পেনাল্টি দিলো না কেনো ! তবে ডায়মন্ডহারবার আমাদের থেকে ভালো ফুটবল খেলেছে। সবাইকে বলব ডায়মন্ডহারবারের জন্য দোয়া করুন যে যেই দলের সমর্থন হোক আমাদের দলের সাপোর্টারদেরও বলব ফাইনালে মাঠে এসে ডায়মন্ড হারবারকে সমর্থন করুন। ট্রফি বাংলায় থাকুক।’ এদিকে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বললেন, ” ফাইনালে প্রবেশ করার জন্য ডায়মন্ড হারবার দলকে অভিনন্দন। তবে প্রথম গোল নিয়ে খুব একটা অসুবিধা না থাকলেও দ্বিতীয়টি হ্যান্ডবল ছিল। প্রত্যেক সময় আমরা রেফারির বিতর্কিত সিদ্ধান্তের সম্মুখীন হয়ে এসেছি। যেগুলি ব্যাপক প্রভাব ফেলেছে। তবে আমাদের নিজেদের ব্যর্থতার কথা ও উল্লেখ করতে হবে। প্রতিপক্ষের বক্সের মধ্যে একাধিক ভুলভ্রান্তির জেরে এই রেজাল্ট হয়েছে। আমাদের ছেলেরা প্রায় কুড়ি থেকে তিরিশখানা গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু তাঁর মধ্যে কেবল একটাই কাজে লাগাতে পেয়েছে।”
