Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় সমর্থকদের উৎসর্গ ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাতের

বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় সমর্থকদের উৎসর্গ ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাতের

Online Desk এপ্রিল 8, 2024
WhatsApp-Image-2024-04-08-at-11.04.20.jpeg

স্পোর্টস ডেস্কঃ রবিবার ২-১ গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএলে সুপার সিক্সে যাওয়ার রাস্তা পরিষ্কার রাখল ইস্টবেঙ্গল। আগামী ৯ এপ্রিল চেন্নাই বনাম নর্থ ইস্ট ম্যাচ। সেখানে চেন্নাই যদি পয়েন্ট নষ্ট করে আর ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসিকে ১০ এপ্রিল হারিয়ে দেয় ক্লেটনরা তাহলেই সুপার সিক্স নিশ্চিত লাল হলুদের। এই অবস্থায় লড়াই জিতে স্বাভাবিকভাবেই খুশি ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত। এদিন তিনি বললেন,’ছেলেরা যে পরিশ্রম করেছে এই ম্যাচে, তাতে আমি খুবই খুশি। সত্যি বলতে, খুব ভাল ফুটবল যে খেলতে পেরেছি আমরা, তা নয়। বেঙ্গালুরু এফসি আমাদের চেয়ে ভাল খেলেছে। তবে ওরা খুব একটা ভাল সুযোগ তৈরি করতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত আমরাই তিন পয়েন্ট পেয়েছি। আমি খুবই খুশি। বিশেষ করে সমর্থকদের জন্য। মরশুমের শেষ হোম ম্যাচ এ ভাবে শেষ করতে পারার জন্য। সারা মরশুম অনেক লড়াই করার পর শেষ পর্যন্ত সমর্থকেরা তাদের প্রিয় দলকে নিয়ে গর্ব করতে পারবে, সে জন্য। তারা আমাদের অনেক সাহায্য করেছে। আমাদের সঙ্গে সব জায়গায় ঘুরেছে। আমরা যে তাদের কিছু প্রতিদান দিতে পারলাম, সে জন্য।’ লাল হলুদের তরুণ ব্রিগেড বেঙ্গালুরু এফসিকে হারিয়েছে যে দলে আছে সুনীল ছেত্রী। কুয়াদ্রাত জানালেন,’সুনীল ছেত্রী, যে গত কুড়ি বছর ধরে দেশের সেরা লিগে খেলে এসেছে। এই ছেলেরা কলকাতা লিগে ও ডেভেলপমেন্ট লিগে খেলেছে মাত্র। হঠাৎ একদিন তাদের ২০ হাজার বা ৫০ হাজার দর্শকের সামনে খেলতে হচ্ছে। কোনও দিন খেলতে হয়েছে মোহনবাগান এসজি-র বিরুদ্ধে। ব্যাপারটা সোজা নয়। ওদের পেশীবহুল চেহারাও নেই। সবে তৈরি হচ্ছে। কিন্ত ওদের বিশাল কলিজা আছে। ওরা পেশাদার হতে চায়। এ ছাড়াও ওদের শক্তি আছে, গতি আছে। যতবার মাঠে নেমেছে, ততবার প্রভাব বিস্তার করেছে। সে জন্য আমি খুশি”।

Post Views: 73

Continue Reading

Previous: সরগরম ঠাকুরনগরের ঠাকুরবাড়ি
Next: ২০১৯ এর থেকে প্রসূন বেশি ভোটে জিতবে, সুর নরম বাবুনের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.