Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • নামধারিকে হারিয়ে ডুরান্ড নকআউটে লড়াই ইস্টবেঙ্গলের

নামধারিকে হারিয়ে ডুরান্ড নকআউটে লড়াই ইস্টবেঙ্গলের

Online Desk আগস্ট 7, 2025
FB_IMG_1754548643302.jpg

স্পোর্টস ডেস্ক : ডুরান্ড কাপের গ্রুপ ‘এ’ থেকে শীর্ষস্থানীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে ফেলল গতবারের কোয়ার্টার ফাইনালিস্ট ইস্টবেঙ্গল এফসি। বুধবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা পাঞ্জাবের নামধারি স্পোর্টস অ্যাকাডেমিকে ১-০-য় হারিয়ে শেষ আটে জায়গা করে নিল লাল-হলুদ বাহিনী।

সারা ম্যাচে রীতিমতো দাপুটে ফুটবল খেলে এ দিন জয় পায় লাল-হলুদ বাহিনী। এক ঝাঁক গোলেরও সুযোগ পায় তারা। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পারায় গোলের ব্যবধান বাড়াতে পারেনি নাওরেম মহেশ বাহিনী। যেহেতু নতুন কম্বিনেশন নিয়ে মাঠে নেমেছিল তারা, ফলে নিজেদের মধ্যে বোঝাপড়ারও সমস্যা হয়। বহু চেষ্টার পর ৬৮ মিনিটের মাথায় লাল-হলুদ জার্সিতে প্রথম মাঠে নামা মরক্কোর ফরোয়ার্ড হামিদ আহদাদ গোল করে ইস্টবেঙ্গলকে জয় এনে দেন।

নামধারি তিন ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ পর্ব শেষ করল। গ্রুপে ইস্টবেঙ্গলের আরও একটি ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচে তারা যদি নাও জিততে পারে, তা হলেও কোয়ার্টার ফাইনালে খেলবে তারা। দু’নম্বরে থাকা নামধারিকে হারানোর সুবাদেই এই জায়গা নিশ্চিত হয়ে গিয়েছে তাদের। তবে সব গ্রুপের দ্বিতীয় সেরাদের মধ্যে প্রথম দুইয়ে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে পাঞ্জাবের দলটির।চার বিদেশি ফুটবলার নিয়ে নামা ইস্টবেঙ্গল শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে। একের পর এক আক্রমণে নামধারির খেলোয়াড়দের ব্যতিব্যস্ত করে তোলেন নাওরেম মহেশরা। এ দিনই প্রথম লাল-হলুদ জার্সি গায়ে নেমেছিলেন দুই মিডফিল্ডার ব্রাজিলীয় মিগেল ফিগেরা ও মার্কিন মুলুক থেকে আসা মহম্মদ বাসিম রশিদ। রিজার্ভ বেঞ্চে ছিলেন দুই বিদেশি।

কলকাতার দলের আক্রমণ প্রতিহত করার জন্য তৈরি হয়েই নেমেছিল নামধারি। বিশেষ করে তাদের গোলকিপার নিরজ কুমার। একাধিক অবধারিত গোল বাঁচান তিনি। বাঁ দিকের উইং দিয়ে বারবার আক্রমণের ঝড় তোলেন বিপিন সিং। ১৬ মিনিটের মাথায় তাঁর এক অসাধারণ ক্রসে গোল করার সুবর্ণ সুযোগ পান দিমিত্রিয়স দিয়ামান্তাকস। কিন্তু তিনি বলে পৌঁছনোর আগেই প্রতিপক্ষের এক ডিফেন্ডার তাঁর সামনে চলে আসেন।

রক্ষণে এ দিন কঠোর প্রতিরোধ গড়ে তোলে নামধারি। তা সত্ত্বেও ক্রমশ চাপ বাড়িয়ে তোলে ইস্টবেঙ্গল। ২৩ মিনিটের মাথায় মিগেলের হেড পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলও তিনি গোলের দিকে পাঠালে, সেটাও পোস্টে লাগে। প্রথমার্ধের শেষ দিকে মিগেলের জোরালো হেড বারে লাগে।

প্রথমার্ধের মাঝখানেই হ্যামস্ট্রিংয়ে টান ধরে নিরজ কুমারের। তা সত্ত্বেও তিনি নামধারির গোল সামলান। খেলা আধ ঘণ্টা গড়ানোর পর মহেশের গোলমুখী শট অনবদ্য সেভ করেন তিনি। ৩৮ মিনিটের মাথায় বাঁ দিকের উইং থেকে নেওয়া মহেশের ফ্রি কিকে দুর্দান্ত হেড করে বল গোলের দিকে পাঠান সউল ক্রেসপো। এ বারও দলকে বাঁচান নিরজ। এই সেভের পরেই ফের ব্যথা শুরু হয় তাঁর। তবু খেলা চালিয়ে যান।

দ্বিতীয়ার্ধেও নামধারির গোলকিপার ছিলেন স্বমহিমায়। শুরুতেই মহেশের নিখুঁত ক্রস গোলের সামনে গিয়ে পড়লে দিমির পায়ে পড়ার আগেই বলের দখল নেন তিনি। এর আগেও একাধিকবার গোল মিস করেন দিমি। হয়তো সেই কারণেই ৬১ মিনিটের মাথায় তাঁকে তুলে মরক্কো থেকে আসা নবাগত ফরোয়ার্ড হামিদ আহদাদকে নামান ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোন এবং তিনিই শেষ পর্যন্ত গোলের দরজা খুলে ফেলেন। ৬৮ মিনিটের মাথায় মিগেলের কর্নার দ্বিতীয় পোস্টের সামনে গিয়ে পড়লে সেখান থেকে অসাধারণ হেড করে বল জালে জড়িয়ে দেন হামিদ (১-০)। তাঁর কাছে বল যাওয়ার আগে নিরজ বলের দখল নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।

এই গোলের পরেই মিগেলের জায়গায় ইতালিয়ান ডিফেন্ডার কেভিন সিবিলকে নামায় ইস্টবেঙ্গল। সঙ্গে এডমন্ড লালরিন্ডিকাও মাঠে নামেন। ম্যাচের শেষদিকে নন্দকুমার শেকর ও শৌভিক চক্রবর্তীও নামেন। তুলে নেওয়া হয় মহেশকে। তাঁরা নামার পর ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে লাল-হলুদ বাহিনী। তবে নামধারির দুর্ভেদ্য রক্ষণ ও প্রতিপক্ষের গোলের সামনে ইস্টবেঙ্গল অ্যাটাকারদের একাধিক ভুল সিদ্ধান্তের জন্য তা সম্ভব হয়নি।

Post Views: 230

Continue Reading

Previous: বাঙালি নির্যাতনের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ম্যাচের গ্যালারি হয়ে উঠল প্রতিবাদের মঞ্চ
Next: আরজি কর কান্ডের প্রতবাদ মিছিল আটকাতে তৎপর নবান্ন; কড়া ভাষায় কটাক্ষ শুভেন্দুর

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.