Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • দিল্লী বধ করে গ্রুপ শীর্ষে ইস্টবেঙ্গল

দিল্লী বধ করে গ্রুপ শীর্ষে ইস্টবেঙ্গল

Online Desk ফেব্রুয়ারি 21, 2026
20260221_215031.jpg

স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: অসাধারণ ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচের পরে আইএসএলের দ্বিতীয় ম্যাচেও জয় পেলো টিম লাল হলুদ। এদিন যুবভারতীতে স্পোর্টিং ক্লাব দিল্লীকে ৪-১ গোলে হারালো অস্কার ব্রুজোর ছেলেরা।যদিও ম্যাচের শুরুটা ইস্টবেঙ্গলের ভালো হয়নি।ম্যাচের ৪ মিনিটের মাথায় অগাস্টিন যুবভারতীকে স্তব্ধ করে দেয় দিল্লী । বক্সের ভিতরে বল পেয়ে তিনি ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শট নেন। বল সরাসরি গোলে। গোলরক্ষক গিল দ্রুত ঝাঁপ দিলেও বাঁচাতে পারেননি। ১-০ এগিয়ে যায় দিল্লী ।

যদিও গোল খেয়ে যাওয়ার ৩ মিনিটের মধ্যেই অর্থাৎ ৭ মিনিটে গোল শোধ করে ইস্টবেঙ্গল।বিপিনের ফ্রি-কিক থেকে ইনসুইং করা বলটি ডিফেন্ডার হেড দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করেন। বল গিয়ে পড়ে বক্সের বাইরে দাঁড়িয়ে থাকা লালরিন্দিকার কাছে। তিনি প্রথম ছোঁয়াতেই ভলি শট নেন। শটটি খুবই জোরালো ছিল। তবে বলটি সোজা যায় দিল্লির গোলকিপার বিশাল যাদবের হাতে। কিন্তু তিনি বল ঠিক ভাবে ধরতে পারেননি। হাত ফস্কে বল জালে ঢুকে যায়। এরপর আবার ১০ মিনিটের মাথায় লালরিন্দিকা বল নিয়ে বক্সের ভিতর ঢুকছিলেন, সেই সময়ে দিল্লির ক্লারেন্স তাঁকে আটকাতে যান। তবে ক্লারেন্স ফাউল করে বসেন। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন।

ম্যাচের ১২ মিনিটে এজ়েজারি বলের সামনে দাঁড়িয়ে একটু থেমে রানআপ নেন। তার পর শট তিনি সোজা জালে জড়ান। দিল্লির গোলকিপার ভুল দিকে ঝাঁপ দেন। ২-১ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধ শেষ হয় ৩-১ ব্যবধানে।সেকেন্ড হাফে আর গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল।৭৫ মিনিটে ফ্রি-কিক থেকে বিপিন দিল্লির বক্সে বিপজ্জনক একটি ভাসানো ক্রস দেন। দূরের পোস্টে এজ়েজারি হেড করার চেষ্টা করেন, কিন্তু বলে মাথা ছোঁয়াতে পারেননি। এরপর শেষ মুহূর্তে গোল ফের করে ইস্টবেঙ্গল।তবুও দারুণ ক্রসের জন্য তিনি সতীর্থকে হাততালি দিয়ে প্রশংসা করেন।এরপর আর গোল হয়নি।এই নিয়ে আইএসএলে প্রথমবার প্রথম দুই ম্যাচে জয় ইষ্টবেঙ্গলের। প্রথমবার লীগ টেবিলের শীর্ষে।

Post Views: 118

Continue Reading

Previous: অবৈধ বালি পাচার রুখতে অভিযান, ২টি বালি গাড়ি সহ গ্রেফতার ২
Next: বঙ্গবন্ধু: বাংলাদেশের হৃদয়ের কথা

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.