স্পোর্টস ডেস্ক : বাংলা ভাষার উপর অপমানের প্রতিবাদ যুবভারতীতে। সৌজন্যে ইস্টবেঙ্গল সমর্থকরা। এদিন গ্যালারিতে লেখা ছিল, ” ভারত স্বাধীন করতে সেদিন পরেছিলাম ফাঁসি ! মায়ের ভাষা বলছি বলে, আজকে বাংলাদেশী ?”। গত কয়েকদিন আগেই এই বাংলা ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন দেশের এক রাজনৈতিক নেতা। এমনকি একটা সময় দিল্লি পুলিশের তরফে ও বাংলা ভাষা বাংলাদেশী ভাষা বলে উল্লেখ করা হয়েছিল। এরপরই রাজনৈতিক মহল সোচ্চার হয় বাংলা ভাষা বাঁচানোর দাবি নিয়ে। এবারে বাংলা ভাষার সম্মান নিয়ে সরব ইস্টবেঙ্গল সমর্থকরাও। শুধু এবারেই নয় যখন এনআরসি নিয়ে দেশ তোলপাড় ছিল তখন আই লিগের ম্যাচেও লাল হলুদ সমর্থকরা টিফোতে লেখেন,’রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়।” এছাড়াও গত আরজিকর কান্ডের প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দেওয়ার দাবি উঠে we want justice স্লোগান দিয়ে। এদিন নামধারিকে হারিয়ে ডুরান্ড কাপের শেষ আটে পৌঁছে গেলো ইস্টবেঙ্গল।
