Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • এএফসি মূল পর্বতে উঠে ইতিহাস ইস্টবেঙ্গলের মহিলা দলের

এএফসি মূল পর্বতে উঠে ইতিহাস ইস্টবেঙ্গলের মহিলা দলের

Online Desk সেপ্টেম্বর 1, 2025
IMG-20250831-WA0134.jpg

স্পোর্টস ডেস্ক : মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি পর্বের প্রথম ম্যাচে কম্বোডিয়ার নম পেন ক্রাউন এফসিকে ১-০ গোলে হারিয়েছিল লাল হলুদ ব্রিগেড। এ বার দ্বিতীয় ম্যাচেও অপরাজিত রইল তারা। কাম্বোডিয়ার ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে হংকংয়ের দল কিচি এফসির বিরুদ্ধে ১-১ ড্র করল লাল হলুদের মেয়েরা। তাতেই এই প্রথমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে পৌঁছে গেল অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। তাও আবার গ্রুপ শীর্ষে থেকেই। এর আগে ভারত থেকে একমাত্র ওড়িশা এফসি মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছিল। সেই তালিকায় যুক্ত হল ইস্টবেঙ্গল।

কম্বোডিয়ার মাটিতে দাপুটে ফুটবল শুরু করেছিল ইস্টবেঙ্গল। ম্যাচের ৯ মিনিটে কল্যাণীর মেয়ে সঙ্গীতা বাসফোরের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধ এই এক গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে কিচি এফসি-র মুই মেই হো গোল করে খেলায় সমতা ফেরান। এরপর খেলায় আর কোনো গোল না হওয়ায় ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে, গ্রুপ ই-র শীর্ষে থেকে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে চলে যায় ইস্টবেঙ্গল। এর আগে গোল করে ভারতকে এএফসি উইমেন্স এশিয়ান কাপের মূলপর্বে তোলার পর ক্লাব ফুটবলেও আবার গোল করে ইস্টবেঙ্গলকেও এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুললেন বঙ্গতনয়া সঙ্গীতা বাসফোর। ১১ সেপ্টেম্বর মূলপর্বের ড্র ঘোষিত হবে।

ইন্ডিয়ান উওমেন্স লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বে খেলার ছাড়পত্র পায় ইস্টবেঙ্গলের মেয়েরা। এরপরই দল গড়ায় মন দেয় ম্যানেজমেন্ট। ইন্ডিয়ান উইমেনস লিগ চ্যাম্পিয়ন দলের ১৪ জনকে ধরে রাখা হয়। সঙ্গে নেওয়া হয় উগান্ডার জাতীয় দলের ফরোয়ার্ড ফাজিলা ইকওয়াপুট এবং মিডফিল্ডার আমনা নবাবিকে। এছাড়া নাইজেরিয়ার ডিফেন্ডার মরিন ওকপালা এবং ঘানার আবেনা ওপোকুকেও দলে নেওয়া হয়।এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শুভেচ্ছা জানায় ইস্টবেঙ্গল দলকে।

Post Views: 84

Continue Reading

Previous: Cab র জাঁকজমক অনুষ্ঠানে তাল কাটলো বহিরাগতদের জয় বাংলা স্লোগান
Next: এবারে মন্ত্রী হিসেবে দেখা যাবে আজহারকে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.