Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ডার্বি করবে ফয়সালা, ড্র হলে কে যাবে সেমিতে?

ডার্বি করবে ফয়সালা, ড্র হলে কে যাবে সেমিতে?

Online Desk জানুয়ারি 15, 2024
fd.png

স্পোর্টস ডেস্ক : কলিঙ্গ সুপার কাপে জয়ের ধারা বজায় রাখল কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল । রবিবার ভুবনেশ্বরে মোহনবাগান ২-১-এ হারায় হায়দরাবাদ এফসি-কে এবং পরের ম্যাচে ইস্টবেঙ্গল একই ব্যবধানে হারায় আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকান-কে।

পরপর দু’টি করে জয়ের ফলে দুই প্রধানেরই পয়েন্ট দাঁড়াল ছয়। অর্থাৎ. গ্রুপ ‘এ’ থেকে কোন দল এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠবে, তা এখন পুরোপুরি নির্ভর করবে আগামী শুক্রবারের কলকাতা ডার্বির ওপর। আপাতত দুই দলেরই পয়েন্ট ও গোল পার্থক্য সমান। ফলে ডার্বিতে যারা জিতবে, তারাই শেষ চারে পৌঁছবে। কিন্তু ডার্বির দ্বৈরথ যদি অমীমাংসিত ভাবে শেষ হয়, তা হলে বেশি গোল করার সুবাদে ইস্টবেঙ্গলই শেষ চারে পৌঁছবে।

এ দিন ইস্টবেঙ্গল যতটা সহজে, আধিপত্য বিস্তার করে শ্রীনিধি ডেকানকে হারায়, মোহনবাগানের জয় কিন্তু ততটা সহজে আসেনি। ইস্টবেঙ্গল ৩১ মিনিটের মধ্যেই দু’টি গোল করে জয়ের দিকে অনেকটা এগিয়ে যায়। ১২ মিনিটে হিজাজি মাহের ও ৩১ মিনিটে হাভিয়ে সিভেরিও গোল করেন। ম্যাচের একেবারে শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন উইলিয়াম আলভেস অলিভিয়েরা।

মোহনবাগানের এই ম্যাচে জয়টা বেশ অপ্রত্যাশিত ঘটনা। ৮৮ মিনিট পর্যন্ত তারা এক গোলে পিছিয়ে ছিল। কিন্তু ম্যাচের একেবারে শেষদিকে হায়দরাবাদের নিজ গোল ও পেনাল্টি থেকে করা দিমিত্রিয়স পেট্রাটসের গোলে টানা দ্বিতীয় জয়ের মুখ দেখে সবুজ-মেরুন বাহিনী। ফলে কলকাতা ডার্বির গুরুত্ব এক লাফে কয়েকগুণ বেড়ে গেল।

Post Views: 84

Continue Reading

Previous: মকর সংক্রান্তির স্নান, সাগরে পূণ্যার্থীদের ঢল
Next: সংক্রান্তি পুজো মেতেছে আম বাঙালি

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.