Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • নতুন বছরে নতুন চ্যালেঞ্জ, ডুরান্ড ডার্বি জয়কে ভুলতে পারছেন না কুয়াদ্রাত

নতুন বছরে নতুন চ্যালেঞ্জ, ডুরান্ড ডার্বি জয়কে ভুলতে পারছেন না কুয়াদ্রাত

Online Desk জানুয়ারি 2, 2024
east.png

স্পোর্টস ডেস্ক : গত ৩ বছরের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াচ্ছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের ফাইনালে উঠেছে।আর গ্রুপের ম্যাচে মোহনবাগানকে হারায়। যা বহুদিন পরে ডার্বি জয়।আইএসএলেও দল তুলনামূলক ভালো ফুটবল খেলছে মনে নতুন বছরে নতুন স্বপ্ন ক্লাবের। ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাতও দলকে নিয়ে স্বপ্ন দেখছেন। নতুন বছরে তিনি জানালেন,টা আমার কোচিং জীবনে এক বিশাল চ্যালেঞ্জ। যে কোনও বড় ক্লাবের দায়িত্ব নেওয়াটাই বড় চ্যালেঞ্জ। কাগজে কলমে সেরা দল যে মাঠেও সেরা হবে, তার কোনও মানে নেই।ইস্টবেঙ্গল ক্লাবের ফোন পেয়ে বুঝেছিলাম, এটা একটা বড় ক্লাব, ঐতিহাসিক ক্লাব। ওরা শুরু থেকেই চেয়েছিল আমি ওদের ক্লাবের পরিস্থিতিতে একটা পরিবর্তন এনে দিই। পরবর্তী দুই মরশুমের জন্য ওরা আমাকে একটা প্রকল্প দিয়েছিল। আমি যে একটা শতবর্ষের ক্লাবকে ফের আগের জায়গায় ফিরিয়ে দিতে পারি বলে মনে করেছেন ক্লাব কর্তারা, এটা আমার কাছে খুবু গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। আমরা কথা বলা শুরু করি এবং আমাদের দুপক্ষের মতের মিল হওয়ায় আমি প্রস্তাব গ্রহণ করি।”এরপর কুয়াদ্রাত জানালেন,
আমি কলকাতায় এসে পৌঁছনোর পরে যে ভাবে হইহুল্লোড় করা হয়, তখনই বুঝি ইস্টবেঙ্গল কত বড় ক্লাব। ভোর চারটের সময় এয়ারপোর্টে নতুন কোচকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন সমর্থকেরা। এ থেকেই বুঝতে পারি ওরা আমাকে কতটা গুরুত্ব দিচ্ছে এবং আমারও নিজেকে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছিল এবং আরও একবার মনে হয়, আমাকে ওরা বিরাট পরিবর্তনের প্রত্যাশায় নিয়ে এসেছে এবং সত্যিই এই পরিবর্তন ওদের কাছে কতটা জরুরি।

ডুরান্ড কাপের ফাইনালে ওঠা আমাদের পক্ষে খুবই জরুরি ছিল। কারণ, এর ফলে সমর্থকদের উদ্দেশ্যে একটা ইতিবাচক বার্তা দিতে পেরেছিলাম আমরা। বছর পাঁচেক পরে একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনালে ওঠার চেয়ে ভাল শুরু আর কী হতে পারে? তখনই আমরা সবাইকে দেখিয়ে দিই, আমরা শক্তিশালী হয়ে উঠতে চাই এবং দেশের অন্যতম সেরা টুর্নামেন্টে আমরা ফিরে এসেছি।চার বছর পর ডার্বিতে জয়টা সত্যিই অসাধারণ ছিল। যে ভাবে আমরা সেই সাফল্য উদযাপন করেছিলাম, তা খুবই তাৎপর্যপূর্ণ ছিল। আমি ভাবতেই পারিনি, এত সমর্থক মাঠে এএসে দলের জন্য গলা ফাটাবেন। তখনই আমি উপলব্ধি করি যে, এরকম আরও কয়েকটা জয় প্রয়োজন ক্লাবের। সে দিন ক্লাবের খেলোয়াড়, সাপোর্ট স্টাফকে বলেছিলাম, আমাদের এ রকম আরও সাফল্য এনে দিতে হবে ক্লাবকে। আমাদের পাশে এত মানুষ রয়েছে। তাদের আনন্দ দিতে হবে, শ্রদ্ধা করতে হবে। ওদের কিছু দিতে পারলে ওরাও আমাদের পাশে সবসময় থাকবে। ওই জয়টার ওপর ভিত্তি করেই আমরা আমাদের পথ তৈরি করে নিই।

Post Views: 65

Continue Reading

Previous: মুখ‍্যমন্ত্রীকে কেক পাঠিয়ে রিটার্ন গিফটের দাবী
Next: সম্পত্তি বাজেয়াপ্ত প্রক্রিয়া শুরু ইডির

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.