স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: ইডেনে টি২০ বিশ্বকাপ শুরু শনিবার থেকে। ক্রিকেটের নন্দনকাননে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। তার আগে শুক্রবার বিকেলে ইডেন পরিদর্শন করলেন কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার।
এদিন মহানগরের নগরপালের সঙ্গে ছিলেন জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স মীরাজ খালিদ-সহ অ্যাডিশনাল সিপি ও জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিকরা। সিএবি সচিব বাবলু কোলে ও সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাসের সঙ্গে তাঁরা বৈঠক করেন। এরপর সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘরেও বৈঠক সারেন নগরপাল-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বিশ্বকাপ আয়োজনের জন্য সিএবি নিরাপত্তা-সহ যে ব্যবস্থাপনা রেখেছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন কলকাতার নতুন নগরপাল।
