Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শ্রেণিকক্ষ নেই সরকারি স্কুলে, নিজের টাকায় শ্রেণিকক্ষ প্রধান শিক্ষকের

শ্রেণিকক্ষ নেই সরকারি স্কুলে, নিজের টাকায় শ্রেণিকক্ষ প্রধান শিক্ষকের

Online Desk ফেব্রুয়ারি 16, 2025
school-gg.jpg

প্রদীপ মাইতির, ওঙ্কার বাংলা: একদিকে শ্রেণিকক্ষের অভাব, অপরদিকে শৌচাগার না থাকা, চরম সমস্যার মধ্যে পূর্ব মেদিনীপুরের এগরার বহলিয়া জুনিয়র হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা। স্কুলের পরিকাঠামো উন্নয়নে স্কুলের প্রধান শিক্ষক তাঁর নিজের বেতনের টাকায় তৈরি করেছেন বিদ্যালয়ের শ্রেণিকক্ষ। এলাকার জনপ্রতিনিধি থেকে সংশ্লিষ্ট দফতরগুলিতে ছুটে চলেছেন প্রতিনিয়ত। কিন্তু কোথাও মেলেনি বরাদ্দ।
শ্রেণিকক্ষের সমস্যার মাঝেই ভেঙে পড়েছে বিদ্যালয়ের শৌচাগার। যার কারণে ছাত্র-ছাত্রীদের এই বিদ্যালয়ে আসা প্রায় অনিশ্চয়তার মুখে পড়ছে। বহলিয়া জুনিয়র হাই স্কুলের সহ-শিক্ষিকা শ্রীতমা জানার কথায় উঠে আসে শৌচালয়ের বেহাল দশার কথা। তিনি বলেন, ২০১৩ সাল থেকে তিনি চাকরি করছেন। প্রথমদিকে বিদ্যালয়ের শৌচালয়ের অবস্থা মোটামুটি ছিল। কিন্তু এখন এই অবস্থা আরও খারাপ। শৌচালয়ের জন্য সমস্যায় পড়ছে পড়ুয়ারা। এলাকার জনপ্রতিনিধি তাপস দে জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনিও বিডিওর সঙ্গে ও সংশ্লিষ্ট দপ্তরে দরবার করেছেন।

বিষয়টি নিয়ে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানান, সমস্যার কথা এই প্রথম শুনলেন তিনি। তাঁর কথায়, সঠিক জায়গায় আবেদন করলে নিশ্চয়ই ব্যবস্থা করা হবে। কখন প্রশাসনের তরফে শৌচালয়ের ব্যবস্থা করা হয়, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন স্কুলের পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারা।

ভিডিও দেখুন-

Post Views: 106

Continue Reading

Previous: রবিবার ১৫৭ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে পাঞ্জাবে নামতে পারে মার্কিন বিমান
Next: ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় অনুদান বন্ধ করল আমেরিকা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.