Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জট কাটিয়ে রেড রোডেই ইদের জমায়েত, নামাজ সেরে প্রধানমন্ত্রীকে কটাক্ষ ফিরহাদের

জট কাটিয়ে রেড রোডেই ইদের জমায়েত, নামাজ সেরে প্রধানমন্ত্রীকে কটাক্ষ ফিরহাদের

Online Desk জুন 7, 2025
Eid.jpg

নিজস্ব সংবাদদাতা : শনিবার পবিত্র ইদ পালনে সারা রাজ্যে খুশির আবহ। প্রত্যেক বছরের মতো এবারও রেড রোডে পালিত হল ইদের নামাজ। চেতলা মসজিদে নামাজ পড়েন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তারপর সাংবাদিকদের কাছে বিভিন্ন ইস্যুতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটক্ষ করেন তিনি। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসেছিলেন মোদী। এ মাসে ২০ তারিখেও ফের এ রাজ্যে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ প্রসঙ্গে বলতে গিয়ে ফিরহাদ বলেন, “ভোট এলেই ওরা বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে। এবারেও সেটা শুরু করছে। তবে আগের বারের ২০০ পারের ডাকের মতো এবারও বাংলার মানুষ ওদের পগারপার করে দেবে”।

ফিরিহাদ তুলে ধরেছেন অপারেশন সিঁদুর প্রসঙ্গও। “অপারেশন সিঁদুর” নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ আনলেন তিনি। বললেন, “গাঁয়ে মানে না আপনি মোড়ল। সেনাবাহিনী লড়াই করল, এখানে প্রধানমন্ত্রীর কোনও কৃতিত্ব নেই, বরং উনি একটা বড় দেশের ভয়ে কাপুরুষের মতো সেনাবাহিনীকে আটকে দিয়েছেন। আবার রাজ্যে ঘুরে ঘুরে সেনার সাফল্য নিয়ে রাজনীতি করছেন”।

দীর্ঘ বছর ধরে ইদের দিন কলকাতার রেড রোডে এ রাজ্যে সবচেয়ে বড় জমায়েত চলে আসছে। যদিও এবার সেই জমায়েত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কারণ, রেড রোডে কোনও জমায়েত করতে হলে সেনার অনুমতি প্রয়োজন। কিন্তু এবার বাধ সেধেছিল ফোর্ট উইলিয়াম। সেনার তরফে অনুমতি বাতিল করা হয়। সেনার এক কর্তা চিঠি দিয়ে সেকথা জানিয়েও দেন নামাজের আয়োজক খিলাফত কমিটিকে।

সমস্যা মেটাতে রবিবার ৮, জাকারিয়া স্ট্রিটে খিলাফত কমিটির অফিসে জরুরি বৈঠক ডাকা হয়। ওই বৈঠক থেকেই যোগাযোগ করা হয় রাজ্য সরকার এবং সেনার সঙ্গে। বিষয়টি জানতে পেরে মুখ্যমন্ত্রী নিজে সমস্যা সমাধানে হস্তক্ষেপ করেন। এরপরই ইদের জমায়েতের অনুমতি মেলে।

Post Views: 204

Continue Reading

Previous: কলকাতায় ফের ডিজিটাল প্রতারণা চক্রের হদিশ, গ্রেফতার ৮
Next: প্রেমিকার মায়ের সঙ্গে পরকীয়ার চরম পরিণতি, আত্মহত্যার পথ বেঁছে নিলেন শান্তিপুরের যুবক

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.