Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্যের ২০০২ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ, নাম আছে কিনা যাচাই করে নিন

রাজ্যের ২০০২ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ, নাম আছে কিনা যাচাই করে নিন

Online Desk আগস্ট 7, 2025
ECI.jpg

নিজস্ব সংবাদদাতা : এসআইআর ঘিরে রাজ্য ও নির্বাচন কমিশনের তুমুল বিতর্কের মধ্যে ২৪ জেলায় ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তবে এই তালিকা ৯৫ শতাংশ জেলার ক্ষেত্রে হলেও এখনও বাকি রয়েছে ৫ শতাংশ কাজ। এই তালিকায় নাম যাচাই করে নিতে ঢুকতে হবে এই সাইটে https://ceowestbengal.nic.in/roll_dist ।

তালিকা প্রকাশ করে রাজ্যের নির্বাচনী আধিকারিকের দফতর কমিশনকে জানিয়ে দিয়েছে, বাংলা এসআইআর-এর জন্য তারা প্রস্তুত। ভোটার লিস্টের নিবিড় সংশোধনের প্রস্তুতি কত দূর তা জানতে চেয়ে আগেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি পাঠিয়েছিল কমিশন।

কমিশনের এক কর্তা জানান, বিহারে এসআইআর চালু হয়েছে। দেশের অন্যান্য রাজ্যেও এই প্রক্রিয়া চালু হবে। বিহারে খসড়া তালিকা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম। বাংলায় শেষবার এই বিশেষ সমীক্ষা হয়েছিল ২০০২-২০০৪ সালের মধ্যে।

এই সমীক্ষার মূল উদ্দেশ্য, ভোটার তালিকা থেকে মৃত, ভুয়ো বা যাঁরা বাসস্থান পরিবর্তন করেছেন, তাঁদের চিহ্নিত করা। তাই নির্বাচন কমিশন এবার ফের পুরনো ভোটার তালিকা ঘেঁটে তুলনামূলক বিশ্লেষণ করে এসআইআর চালু করতে চলেছে। কমিশনের তরফে জানানো হয়েছে, যদি কোনও কেন্দ্রের তালিকা না পাওয়া যায়, তাহলে ২০০৩ সালের খসড়া তালিকাই সেই কেন্দ্রে সমীক্ষার ভিত্তি হিসেবে ধরা হবে।

Post Views: 309

Continue Reading

Previous: “চুরি করা ভোট”-এর পর নির্বাচন কমিশনকে ফের কটাক্ষ রাহুল ! বললেন, বিধানসভার “কোরিওগ্রাফ সিডিউল” সন্দেহজনক
Next: শ্বশুরবাড়ি যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন, ২২ দিন পর জঙ্গল থেকে উদ্ধার হল বস্তাবন্দি দেহ

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.