Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শ্বশুরবাড়ি যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন, ২২ দিন পর জঙ্গল থেকে উদ্ধার হল বস্তাবন্দি দেহ

শ্বশুরবাড়ি যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন, ২২ দিন পর জঙ্গল থেকে উদ্ধার হল বস্তাবন্দি দেহ

Online Desk আগস্ট 8, 2025
20250611_170305.jpg

ওঙ্কার ডেস্ক : শ্বশুরবাড়ি যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না যুবকের। ২২ দিন পর জঙ্গল থেকে উদ্ধার হল তাঁর বস্তাবন্দি দেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্র নগরে। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম তাজুদ্দিন। গত ১৬ জুলাই শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু বাড়ি থেকে বেরোনোর পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারছিলেন পরিবারের লোকজন। ঘটনাচক্রে ১৭ তারিখ তাজউদ্দিনের মোটর সাইকেল পড়ে থাকতে দেখা যায় আকড়া স্টেশন চত্বরে। এর পরিবারের লোকজন স্থানীয় রাজাবাগান থানায় নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। বুধবার সন্ধ্যায় রবীন্দ্রনগর থানা এলাকার পাঁচুর গাজি পাড়ার একটি জঙ্গল থেকে উদ্ধার হয় ভারী বস্তা। তার মধ্যেই ছিল তাজুদ্দিনের পচা গলা দেহ। পুলিশ রাতেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

অন্য দিকে ছেলের মৃত্যুর পর ক্ষোভে ফুঁসছে তাজুদ্দিনের পরিবার। নিহতের পরিবারের দাবি, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। আর এই গোটা ঘটনায় তাঁরা অভিযোগের আঙুল তুলেছেন মিঠু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়েরও হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি তিন জনকে এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। কী ভাবে ওই যুবকের মৃত্যু হল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে।

Post Views: 266

Continue Reading

Previous: রাজ্যের ২০০২ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ, নাম আছে কিনা যাচাই করে নিন
Next: বিএসএফকে হারিয়ে ডুরান্ড কাপে জয়ের খাতা খুলল মহমেডান

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.