Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ৩৩ বিলিয়ন ডলারে বিক্রি হয়ে যাচ্ছে ইলন মাস্কের ‘এক্স’, কোথায় জানেন?

৩৩ বিলিয়ন ডলারে বিক্রি হয়ে যাচ্ছে ইলন মাস্কের ‘এক্স’, কোথায় জানেন?

Online Desk মার্চ 29, 2025
musk-x.jpg

ওঙ্কার ডেস্ক: ধনকুবের ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ বিক্রি হয়ে যাচ্ছে। ৩৩ বিলিয়ন ডলারের বিনিময়ে এই সামাজিক মাধ্যম বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে। শুক্রবার এমনটাই জানিয়েছেন মাস্ক নিজেই।তবে অন্য কোনও ধনকুবের কাছে ‘এক্স’কে বিক্রি করছেন না মাস্ক। ইলন মাস্কের ‘এক্স এআই’ স্টার্টআপের কাছে সামাজিক মাধ্যম ‘এক্স’কে বিক্রি করছেন তিনি।

শুক্রবার ইলন মাস্ক নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘’এক্স এআই’-এর উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে ‘এক্স’ অপরিমেয় সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। উল্লেখ্য, পূর্বে এক্স এর নাম ছিল টুইটার। বর্তমানে এক্স সমাজ মাধ্যমের ৬০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। মাস্কের মতে, এর ভবিষ্যৎ ‘এক্স এআই’ -এর মধ্যে ‘অন্তর্নিহিত’ যা দুই বছর আগে চালু হয়েছে। ইলন মাস্ক বলেন, ‘আজ আমরা আনুষ্ঠানিকভাবে ডেটা, মডেল, গণনা, বিতরণ এবং প্রতিভা একত্রিত করার পদক্ষেপ নিচ্ছি।’ দুই সংস্থাকে একত্রিত করার বিষয়ে মাস্ক বলেন, ‘এটি আমাদের এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে সাহায্য করবে যা কেবল বিশ্বকে প্রতিফলিত করবে না বরং সক্রিয়ভাবে মানুষের অগ্রগতিকে ত্বরান্বিত করে।’

সংস্থাগুলিকে একটি স্টক চুক্তিতে একত্রিত করা হচ্ছে। এর মধ্যে এক্সএআইয়ের বাজারমূল্য ৮০ বিলিয়ন ডলার। এক্স হ্যান্ডেলের দাম উঠেছে ৩৩ বিলিয়ন ডলার। সমাজমাধ্যম প্ল্যাটফর্মটির ১২ বিলিয়ন ডলার ঋণ রয়েছে, যা এর মোট বাজারমূল্যের সঙ্গে সম্পর্ক যুক্ত। উল্লেখ্য, ২০২২ সালের শেষের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেন ইলন মাস্ক। সেই সময় ৪,৪০০ কোটি ডলার খরচ করেছিলেন তিনি। সংস্থাটির ঋণও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। কিনে নেওয়ার পর টুইটারের নাম বদলে রাখেন ‘এক্স’।

Post Views: 77

Continue Reading

Previous: ক্রীড়ামন্ত্রীর ভাই স্বরূপের জন্য মুখ পুড়লো বিওএর
Next: ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে পৌঁছুলো ভারতের ত্রাণ, মৃত্যুর আতঙ্ক নিয়ে ফিরলেন বাঙালি পর্যটকরা

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.