Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • ‘রেপ-টেপ’ বলে বিপাকে সৌরভ-পত্নী, আরজি কর আবহে লন্ডনে বাতিল পুজোর নৃত্যানুষ্ঠান?

‘রেপ-টেপ’ বলে বিপাকে সৌরভ-পত্নী, আরজি কর আবহে লন্ডনে বাতিল পুজোর নৃত্যানুষ্ঠান?

Online Desk সেপ্টেম্বর 21, 2024
44.png

নিজেস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ড নিয়ে মন্তব্য করে বিরূপ প্রতিক্রিয়া পান সৌরভ-পত্নী, নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। ‘রেপ-টেপ’-এর মতো শব্দবন্ধ ব্যবহার করেন সংবাদ মাধ্যমের সামনে তিনি, তাতে চটে লাল হয়েছিল নাগরিক সমাজ। তবে এখানেই থেমে থাকেনি কিছু, এরপর লন্ডনে ডোনার নাচের অনুষ্ঠান ও বাতিল করা হল। সেই মর্মে একটি অফিসিয়াল মেইলও সামনে এসেছে।

লন্ডনে দীক্ষা-মঞ্জুরিকে (নাচের দল) সঙ্গে নিয়ে অনুষ্ঠান করতে যাওয়ার কথা ছিল ডোনার। মহালয়ার পর থেকেই একাধিক জায়গায় অনুষ্ঠানের কথা ছিল তাঁর। সোশ্যাল মিডিয়ার জেরে তবে তা আর হচ্ছে না। ইতিমধ্যে অনুষ্ঠান বাতিলের বিষয়টি পুজো কমিটির সামনে থেকে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

সেই পোস্ট অফিসিয়াল মেইলের স্ক্রিনশট বলেও দাবি করা হয়েছে। যাতে লেখা রয়েছে, ‘আমাদের মহালয়া ইভেন্টে কিছু বদল আনা হয়েছে। আপনাদের জানাতে চাই যে, একাধিক সদস্যের অনুরোধ ও তাঁদের আবেগকে মর্যাদা দিয়ে, বোর্ড অফ ট্রাস্টি সিদ্ধান্ত নিয়েছে, মহালয়ার ইভেন্ট থেকে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ বাতিল করার।’

সেখানে আরও লেখা হয়, এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে সব দিক বিচার- বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদবাকি পুরো অনুষ্ঠান একই থাকছে।

ডোনার গাঙ্গুলির প্রতিক্রিয়া আরজি কর নিয়ে:
সৌরভ-পত্নীকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি একটি সাক্ষাৎকরে বলেন , ‘একটি আয়োজক সংস্থা অনুষ্ঠান বাতিল করার কথা জানিয়েছে, তাতে আমরা সম্মত হয়েছি’। তিনি আরও জানিয়েছেন, এই মুহূর্তে লন্ডনে কোনও অনুষ্ঠানেই শুধু বিনোদনমূলক হিসেবে পরিবেশনা করতে চাইছেন না তিনি বা তাঁর দল। দুর্গাপুজোর চার দিন এমন কিছু অনুষ্ঠান করতে চান, যাঁর মধ্যে রয়েছে প্রতিবাদ কিংবা প্রার্থনা। এই কারণে, রবীন্দ্রনাথের ‘শাপমোচন’ বাদ দিয়ে সংযোজিত করা হয়েছে ‘তাসের দেশ’, যা সমাজবদলের ইঙ্গিতবাহী। একটি অনুষ্ঠান বাতিল হলেও, তবে আরও কয়েকটি অনুষ্ঠান সেখানে করছেন বলেই জানালেন তিনি। এদিকে কলকাতাতেও একটি অনুষ্ঠান করছে দীক্ষামঞ্জুরি।
যা বলেছিলেন সৌরভ-পত্নী আরজি কর নিয়ে:

বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের ডাকে এক নাচের অনুষ্ঠানে পৌঁছেছিলেন ডোনা এবং তাঁর দল, সাংবাদ মাধ্যম সেখানে তাঁকে আরজি কর নিয়ে প্রশ্ন করলে বলতে শোনা যায়, ‘রেপ-টেপ সব জায়গায়ই হয়, কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে?’

Post Views: 146

Continue Reading

Previous: বন্যা দুর্গতদের পাশে আর জি করের জুনিয়র চিকিৎসকেরা
Next: তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডুতে গরুর চর্বি মাছের তেল! মামলা দায়ের সুপ্রিম কোর্টে

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.