ওঙ্কার ডেস্ক: ২০০৯ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত সিনেমা ‘থ্রি ইডিয়টস’। মাঝখানে বছর পনেরো পার হয়ে গেলেও র্যা ঞ্চো-রাজু আর ফারহানের সেই বন্ধুত্ব সিনেদর্শকরা আজও ভোলেনি। এবার সুখবর, ফের তাঁদের আরও একবার দেখার সুযোগ পাবে দর্শক। খুব শিগগিরিই নাকি এই ছবির সিক্যুয়েল নিয়ে আসতে চলেছেন পরিচালক রাজকুমার হিরানি।
কাস্টিংয়ের হবে না কোনও বদল। ঠিক আগের সিনেমার মতোই সিক্যুয়েলেও জুটি বাঁধছেন আমির খান আর করিনা কাপুর। অন্যদিকে ব়্যাঞ্চোর দুই বন্ধু রাজু রস্তোগি আর ফারহানের ভূমিকায় থাকছেন শরমন যোশি এবং আর মাধবন। চিত্রনাট্যের কাজ চূড়ান্ত পর্যায়ে। জানা গিয়েছে, এই ছবির শুটিং হতে পারে ছাব্বিশ সালের মাঝামাঝি। স্বাভাবিকভাবেই আবারও এই টিম ফেরত আসার খবরে প্রত্যেকেই ভীষণ উচ্ছ্বসিত। পনেরো বছর আগে নিজের বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে ব়্যাঞ্চোর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিল পিয়া শাস্ত্রবুদ্ধি সিক্যুয়েলের গল্প কি সেখান থেকেই শুরু? প্রশ্ন একাধিক। তবে ২০২৬ সালেই সদলবলে আসতে চলেছেন আমির-করিনা, শরমন-মাধবনরা।
