Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘১১ আগস্ট থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট……..’ ফের স্বমহিমায় অমিতাভ বচ্চন

‘১১ আগস্ট থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট……..’ ফের স্বমহিমায় অমিতাভ বচ্চন

Online Desk জুলাই 11, 2025
jyg.png

ওঙ্কার ডেস্ক: একটি শো, যা শুধুমাত্র কুইজ নয়, বরং এই শো টেলিভিশন স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে দর্শকদের সঙ্গে। ফের আবারও ফিরছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’—এবং এবার তা ১৭তম সিজনে পা রাখতে চলেছে। অমিতাভ বচ্চনের স্বমহিমায় সঞ্চালিত হতে চলেছে এই কালজয়ী কুইজ শো। ১১ অগাস্ট থেকে সোম থেকে শুক্র—রোজ রাত ৯টায় সম্প্রচারিত হবে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং সোনি লিভ এ।
নির্মাতা ও চ্যানেলের পক্ষ থেকে শো-এর প্রথম আনুষ্ঠানিক প্রোমো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। শো-এর এবারের প্রচার-অভিযানের ট্যাগ লাইন, “জ্ঞানই আসল স্টাইল”- এমন বার্তাই যেন তুলে ধরছে নতুন সিজন। প্রোমোতে অমিতাভ বচ্চনের সংক্ষিপ্ত কিন্তু ব্যতিক্রমী সংলাপ, “আপনাদের কি জানা আছে, ১১ আগস্ট থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট ?” জা ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে শুধু প্রচারেই থেমে থাকেননি ‘বিগ বি’। নিজের ব্লগে একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন কেবিসি-র সঙ্গে তাঁর ২৫ বছরের সম্পর্কের কথা। জানিয়েছেন, এই শো শুধুমাত্র একটি কাজ নয়, বরং এক ধরণের যাত্রা, যেখানে দর্শকদের সঙ্গে তৈরি হয়েছে এক অদ্ভুত, ব্যক্তিগত সেতুবন্ধ।
উল্লেখ্য, ২০০০ সালের ৩ জুলাই প্রথম সম্প্রচারিত হয়েছিল ‘কৌন বনেগা ক্রোড়পতি’। তখন থেকেই এটি ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হিসেবে চিহ্নিত। কেটে গিয়েছে ২৫ বছর। তারপরেও সেই উত্তেজনা অমলিন। তাই চলতি বছরের কেবিসি শুধুমাত্র আরেকটি সিজন নয়, বরং একটি গৌরবময় ঐতিহ্যের উদযাপনও বটে।

Post Views: 181

Continue Reading

Previous: টেনিসে ১৮ স্বর্ণপদক জয়ী রাধিকাকে কেন খুন করলেন তাঁর বাবা
Next: অজয় দেবগনের ‘ফিঙ্গার ডান্স’ নিয়ে চর্চা তুঙ্গে! সেই দলে নাম লেখালেন কাজলও

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.