Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অজয় দেবগনের ‘ফিঙ্গার ডান্স’ নিয়ে চর্চা তুঙ্গে! সেই দলে নাম লেখালেন কাজলও

অজয় দেবগনের ‘ফিঙ্গার ডান্স’ নিয়ে চর্চা তুঙ্গে! সেই দলে নাম লেখালেন কাজলও

Online Desk জুলাই 11, 2025
FotoJet-3.jpg

ওঙ্কার ডেস্ক: বলিউড তারকাদের ডান্স স্টেপ মাঝেসাঝেই চর্চার শিরোনামে উঠে আসে। বিশেষ করে, ষাটোর্ধ্ব তারকা হলে তো কথাই নেই! বর্তমান প্রজন্মের নীরিখে তাঁদের কে, কতটা ভালো নাচতে পারেন? সেসব বিষয় বলিপাড়ায় চর্চা জারি থাকে প্রায়শই। তবে এবার একটা ‘ডান্স স্টেপে’ই খান-কাপুরদের থেকে লাইমলাইট কেড়ে নিলেন অজয় দেবগন। সোশাল পাড়ায় বর্তমানে তাঁর ‘সন অফ সর্দার ২’ ছবির ‘ফিঙ্গার ডান্স’ নিয়ে চর্চা তুঙ্গে। বলা ভালো, ঠাট্টা-তামাশার বিরাম নেই। একজায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র অঙ্গুলি হেলনের মাধ্যমে কীভাবে নাচ করা যায়, সেই উদাহরণ তৈরি করেছেন বলি অভিনেতা অজয় দেবগন। আর সেটা দেখেই হেসে খুন নেটভুবন। অতঃপর বরাবরের মতো ট্রোল-মিম জারি। তবে সকলকে অবাক করে দিয়ে এবার স্বামীর নিন্দুকদের শিবিরে নাম লেখালেন স্বয়ং কাজল।
একদম ঠিকই পড়ছেন, প্রকাশ্যেই স্বামী অজয়কে ট্রোল করতে ছাড়েননি অভিনেত্রী। ‘সন অফ সর্দার ২’ ছবিতে অজয় দেবগনের ‘ফিঙ্গার ডান্স’ নিয়ে মন্তব্য করেও ট্রোল-যজ্ঞ যেন জারি রাখলেন কাজল। সিনেমার ‘পেহেলা তু আখড়ি তু’ গানটিতে গোরস্থানে দাঁড়িয়ে পর্দার প্রেমিকা ম্রুণাল ঠাক্করের সঙ্গে এই বিশেষ নাচ করতে দেখা যায় অভিনেতাকে। আর সেটা দেখেই হাসিতে ফেটে পড়েন কাজল। এ প্রসঙ্গে কাজল বলছেন, আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম ভালো ডান্সার অজয় দেবগন। কারণ ওই একমাত্র যে আঙুল দিয়ে নাচ করতে পারে। এক, দুই, তিন-চার করে…। বলতে বলেত হেসে গড়িয়ে গেলেন কাজল। এদিকে স্ত্রীর ট্রোল নিয়ে পালটা ছাড়েননি অজয়ও।
শুক্রবার ‘সন অফ সর্দার ২’ ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ‘ফিঙ্গার ডান্স’-এর ট্রোল-মিম নিয়ে মুখ খুলতে দেখা যায় তাঁকে। সেখানেই অভিনেতাকে বলতে শোনা যায়, “লোকের কথা বলতে পারব না ভাই, আপনাদের অনেকে হয়তো আমাকে নিয়ে মজা করছেন, তবে আমার কাছে কিন্তু এটা ভীষণ কঠিন ছিল। তবে সেটা আমি করে দেখিয়েছি, তাই এবার আপনাদের আমাকে ধন্যবাদ বলার পালা।”

Post Views: 203

Continue Reading

Previous: ‘১১ আগস্ট থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট……..’ ফের স্বমহিমায় অমিতাভ বচ্চন
Next: বেসরকারি নার্সিং হোমে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.