Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • বেসরকারি নার্সিং হোমে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা

বেসরকারি নার্সিং হোমে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা

Online Desk জুলাই 11, 2025
WhatsApp-Image-2025-07-11-at-6.36.37-PM.jpeg

নিলয় ভট্টাচার্য,নদীয়া:কৃষ্ণনগরে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসকের গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা । জানা গিয়েছে, কয়েকদিন আগে কৃষ্ণনগর নবদ্বীপ রোডে টোটো অ্যাক্সিডেন্টে জখম হন এক মহিলাসহ আরও তিনজন, পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য শক্তিনগর হসপিটালে ভর্তি করা হয়। সেখানে রোগীর অবস্থার অবনতি হওয়ায় কৃষ্ণনগরের পাত্রবাজার অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে রোগীকে ভর্তি করানো হয়। সেখানে ৩১ বছরের বাসন্তী দাসের হাড়ের অপারেশন করানো হয়, তারপরে শুক্রবার সকালে রোগীর মৃত্যু ঘটে।, নিহত বাসন্তী দাস নবদ্বীপের স্বরূপগঞ্জের বাসিন্দা তার একটি দু-বছরের কন্যা সন্তানও আছে। মৃত্যুর খবর পাওয়ার পর নিহতের আত্মীয়রা বলেন , “আমরা গতকালও রোগীকে সুস্থ দেখে গেছি সেই রোগী হঠাৎ মারা যায় কি করে? এছাড়াও, মাঝখানে রোগী বমি করছিল সেই বিষয়ে ডাক্তারকে অবগত করা সত্ত্বেও তিনি অবহেলা করেছেন, এবং তার গাফিলতিতে রোগীর মৃত্যু ঘটেছে।“

এরপরই কৃষ্ণনগর পাত্রবাজার সংলগ্ন বেসরকারি নার্সিংহোমের সামনে লাগাতার বিক্ষোভ দেখান মৃতা বাসন্তী দাসের আত্মীয়রা। পরিস্থিতি উত্তপ্ত হতেই ঘটনাস্থলে এসে পৌঁছান কোতোয়ালি থানার পুলিশ। তারপরই পরিস্থিতি সামাল দেয় তারা। গোটা ঘটনায় ওই নার্সিংহোমের চিকিৎসক দিগন্ত মন্ডল জানান, বাসন্তী দাসের অপারেশন করানোর আগেই অ্যানাস্টিটিক শিরদাড়ায় ইনজেকশন দেওয়া হয়, তারপরেই রোগীর হার্ট অ্যাটাক হয়, তার জেরেই মৃত্যু ঘটেছে। আমরা এবং নার্সিংহোমের সকলে মিলে আপ্রাণ চেষ্টা করেছি তাকে বাঁচানোর।

Post Views: 178

Continue Reading

Previous: অজয় দেবগনের ‘ফিঙ্গার ডান্স’ নিয়ে চর্চা তুঙ্গে! সেই দলে নাম লেখালেন কাজলও
Next: লাগাতার বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি একাধিক জেলায়

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.