ওঙ্কার ডেস্ক: অবশেষে ট্রেন্ডে গা ভাসালেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনও। চলতি বছরের সর্বাধিক চর্চিত সোশ্যাল মিডিয়া ট্রেন্ড ছিল #Labubu। একটু দেরিতে হলেও বিগ বি’র এই পোস্টে অনুরাগীরা বেজায় খুশি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় মজার ভিডিয়ো শেয়ার করেন বিগ বি। সেখানে দেখা যায়, তাঁর গাড়ির সামনের অংশে ঝুলছে সেই ভাইরাল লাবুবু পুতুল, আর ভিডিয়োর নেপথ্যে শোনা যাচ্ছে তাঁর বিখ্যাত ভয়েজ— “Ladies and gentlemen, presenting Labubu now in my car. Hi Labubu, see you tomorrow. Bye.” যার বাংলা অর্থ দাড়ায়, আমার গাড়িতে এবার লাবুবু। হাই লাবুবু, আগামীকাল দেখা হবে। বিদায়।’ ভিডিওটির ক্যাপশনে অভিনেতা লিখেছেন সংক্ষিপ্ত এক শব্দ—“#Labubu”, যা এই পোস্টের জন্য যথেষ্ট!
পোস্টটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যেখানে মন্তব্য করতে দেখা গিয়েছে অনেক সেলিব্রিটিও। গায়ক ও রাজনীতিবিদ বাবুল সুপ্রিয়ও তালিকা থেকে বাদ পড়েন না। কমেন্ট বক্সে তিনি লেখেন, “হা হা। দ্য অরিজিনাল ওজি!!
সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ডে বিগ বি’র উপস্থিতি আলাদাই জনপ্রিয়তা তৈরি করেছে। সম্প্রতি শেহেনশা ৮৩তম জন্মদিন পালন করেছেন। সেই উপলখ্যে কেবিসির মঞ্চে উপস্থিত হয়েছিলেন জাভেদ আখতার ও ফারহান আখতার। কেক কেটে বিশেষ ভাবে উদযাপন হয় বলিউড অভিনেতার জন্মদিন।
