Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের বন্ধ হল অনির্বাণ ভট্টাচার্যের গানের ভিডিওর শুটিং

ফের বন্ধ হল অনির্বাণ ভট্টাচার্যের গানের ভিডিওর শুটিং

Online Desk জুন 30, 2025
yj.png

ওঙ্কার ডেস্ক: গতবছর থেকে টলিপাড়ার অন্দরের সমস্যা নিয়ে বার বার জল ঘোলা হওয়ার পর, পয়লা মে, ফেডারেশনের মেগা মিটিংয়ের পরই ইন্ডাস্ট্রির অন্দরে জোড়াল জল্পনা শোনা গিয়েছিল, কলাকুশলীরা একসঙ্গে অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়-সহ ক’জন পরিচালককে ‘বয়কট’ করতে চলেছেন। সেই আশঙ্কাকে সত্যি করেই মে মাসের ১৪ তারিখ অনির্বাণ ভট্টাচার্যের বাংলা ব্যন্ড ‘হুলিগানিজম’-এর তৃতীয় গানের মিউজিক ভিডিওর শুটিং বন্ধ হয়ে যায়। কলাকুশলীদের একাংশ জানিয়েছিলেন, অভিনেতা-পরিচালকের সঙ্গে কাজ করতে নারাজ তাঁরা। এবার মাস ঘুরলেও পরিস্থিতির কোনও বদল ঘটেনি! দ্বিতীয়বারের জন্য আটকে গেল অনির্বাণের মিউজিক ভিডিওর শুটিং।
গত মে মাসে ‘হুলিগানিজম’-এর মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়েন অনির্বাণ ভট্টচার্য। সোমবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি! ফের বন্ধ হল শুটিং। জানা গিয়েছে, এদিন যোগেশ মাইমে অনির্বাণের মিউজিক অ্যালবামের শুটিং করার কথা ছিল। তবে অভিনেতা-পরিচালকের অভিযোগ, সেটে সব কলাকুশলীরা উপস্থিত হননি। শুটে যোগ দিতে নারাজ তাঁরা। কারণ জানতে চাইলে নিরুত্তর সংশ্লিষ্ট সব গিল্ড। ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত থেকেই নাকি টেকনিশিয়ানরা জানাতে থাকেন যে তাঁরা কেউই অনির্বাণের মিউজিক ভিডিওর শুটিংয়ে আসতে পারবেন না। ফলে শেষমেশ ‘হুলিগানিজম’-এর মিউজিক ভিডিওর কাজে বাঁধা পড়ে। এছাড়াও, অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে একটি সিনেমার কাজও নাকি স্থগিত রয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে অভিনেতা-গায়ক তথা পরিচালক বেশ সমস্যায় রয়েছেন, তা বলাই বাহুল্য!
ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের দ্বন্দ্ব নতুন নয়! গতবছর থেকেই একাধিকবার ইন্ডাস্ট্রির অন্দরমহলের দ্বন্দ্ব চর্চার শিরোনামে উঠে এসেছে। সাম্প্রতিক অতীতেও দু’পক্ষের লড়াইয়ে বারবার জট বেঁধেছে টলিপাড়ায়। মূলত ‘অসহযোগিতা’র অভিযোগ এসেছে দু’ তরফ থেকেই।

Post Views: 260

Continue Reading

Previous: কসবায় ল’ কলেজ গণধর্ষণ কাণ্ডে সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের দাবি, নির্যাতিতার নিরাপত্তা ও ক্ষতিপূরণের আর্জি
Next: সিউড়িতে তৃণমূল নেত্রীর প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি, অভিযুক্ত দলীয় কর্মীরাই

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.