Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • সিউড়িতে তৃণমূল নেত্রীর প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি, অভিযুক্ত দলীয় কর্মীরাই

সিউড়িতে তৃণমূল নেত্রীর প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি, অভিযুক্ত দলীয় কর্মীরাই

Online Desk জুন 30, 2025
SIURI.jpg

নিজস্ব সংবাদদাতা, বীরভূম : কসবা কলেজে গনধর্ষন ঘটনা নিয়ে যখন উত্তাল বাংলা,তখন এক তৃনমূল নেত্রীর শ্লীলতাহানির ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ালো বীরভূম জেলায় । এবার তৃণমূলের সিউড়ি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি রাস্তার মধ্যে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে।অভিযোগ পত্রে ওড়না ধরে টানাটানি , মারধরের এবং শ্লীলতাহানির উল্লেখ। ঘটনায় রাজনৈতিক তর্জা তুঙ্গে উঠেছে।
তার দাবি আজ দলের এক নেতা তাকে কয়েকটি কাগজে সই করতে বলেন। সেই মতোই তিনি সই করার জন্য যান। অভিযোগ, তখনই তৃণমূলেরই বিরোধী গোষ্ঠীর কয়েকজন ওই নেতাকে জড়িয়ে তার চরিত্র নিয়ে নানা কথা বলতে শুরু করে। প্রতিবাদ করলে ওই তৃণমূল নেত্রী ও এক তৃণমূল কর্মীকে মারধর ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। মারধরে আহত হন তৃণমূল কর্মী। তিনি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
যদিও অপরপক্ষের দাবি, ওই নেতার বাড়িতে পঞ্চায়েত সমিতির সভাপতি দীর্ঘক্ষণ ছিলো। গ্রামবাসীদের সন্দেহ হয়। দুজনকে ধরে ফেলাতেই মিথ্যা অভিযোগ করছে।
প্রসঙ্গত, সিউড়ি দুই ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বারবার। পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সাহা ব্লক সভাপতি নুরুল ইসলাম অনুগত। অন্যদিকে অভিযুক্তরা নুরুল বিরোধী গোষ্ঠীর সমর্থক। আর এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এদিকে দুটি ভাইরাল ভিডিও সামনে এসেছে।

Continue Reading

Previous: ফের বন্ধ হল অনির্বাণ ভট্টাচার্যের গানের ভিডিওর শুটিং
Next: ক্যাম্পাস নেতা, আইনজীবী, ধর্ষণে অভিযুক্ত ‘টিম এমএম-এর দাদা মনোজিৎ মিশ্র !

সম্পর্কিত গল্প

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.