ওঙ্কার ডেস্ক: ছোট পর্দায় ফিরছেন বরখা বিস্ত। দিনকয়েক আগে বাংলার এক সিনেমায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এরই সঙ্গে আবার ছোটপর্দার আইকনিক চরিত্র ‘তুলসী’ হয়ে ফিরছেন স্মৃতি ইরানি। আর তার সঙ্গেই ফিরছে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’, নতুন অধ্যায়, অর্থাৎ সিজন ২! ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি ২’-এর সম্প্রচার শুরু হবে ষ্টার প্লাস চ্যানেলে আগামী ২৯ জুলাই, প্রতিদিন রাত ১০:৩০ টা। এছাড়া অনলাইনেও এবার দেখতে পাবেন দর্শক তুলসী ও তাঁর পরিবারকে।
প্রসঙ্গত, জিও সিনেমা এবং ডিজনি+হটস্টার-এও দেখা যাবে এই ধারাবাহিক যে কোনও সময়ে। ২৫ বছর আগে টিভির ভাষা বদলে দিয়েছিল এই ধারাবাহিক, সেই ধারাবাহিকই আবার ফিরছে এক নতুন মোড়ে। গল্পে তুলসীর স্বামী ‘মিহির ভিরানি’র চরিত্রে দেখা যাবে অমর উপাধ্যায়কে। ধারাবাহিকে এবার থাকবে ত্রিকোণ প্রেমও। সুত্রের খবর, মিহিরের প্রেমিকার চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী বরখা বিশতকে। এবার ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’র হাত ধরে ছোটপর্দায় ফিরছেন বরখা। বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করলেও ছোটপর্দায় দেখা মেলে না অভিনেত্রীর। এই ধারাবাহিকের মাধ্যমে দর্শক আরও একবার নতুন রূপে ফিরছেন অভিনেত্রী
